সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পেয়ালা চায়ের সঙ্গে বাঙালির যোগের কথা নতুন করে বলে দিতে হয় না। এবার বিশ্বের সবচেয়ে দামি টি-পটের সঙ্গেও বাঙালি যোগ! বাহারি টি-পটটি (Tea Pot) নাম তুলে ফেলেছে গিনেস বুকেও (Guinness World Record)। কারণ এমন টি-পট কল্পনা করাও কঠিন, যা সোনা-হিরে-মানিক বসানো। পাত্রের গায়ে নিখুঁতভাবে বসানো হয়েছে কয়েক হাজার ছোট সাইজের হিরে। তাকালেই আলোর ঝলকানিতে চমকে উঠছে চোখ। কিন্তু বাঙালি যোগ কীভাবে? দামই বা কত?
বহুমূল্য টি-পট (teapot) ‘দ্য ইগোইস্ট’ (The Egoist) বা ‘অহঙ্কারী’র কারিগর নির্মল শেঠিয়া। কোটিপতি ব্যবসায়ী বর্তমানে ব্রিটেনের বাসিন্দা হলেও জন্ম কলকাতায়। পরবর্তীকালে কর্মসূত্রে বিদেশে পাড়ি দিয়েছিলেন। অসমে টি এস্টেট ছিল শেঠিয়াদের। ধীরে ধীরে গোটা ভারতে ছড়ায় ব্যবসা। পরবর্তীকালে লন্ডনে শেঠিয়া ফাউন্ডেশন স্থাপন করেন। এবং জয়জয়কার বিলেতেও।
[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]
‘দ্য ইগোইস্ট’ বা ‘অহঙ্কারী’কে সাজানো হয়েছে সোনা, হিরে এবং চুনি বসিয়ে। হাতল হাতির দাঁতের। ডিজাইন নির্মল শেঠিয়ার হলেও টি-পটটিকে রূপ দিয়েছেন ইটালির গয়নার কারিগর ফুলভিয়ো স্কেভিয়া। টি-পটে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারাট সোনা। ১৬৫৮টি হিরে নিখুঁতভাবে বসিয়ে ডিজাইন করা হয়েছে। ভিতরের অংশটি সোনার, ঢাকনাটি সোনার উপর হিরে দিয়ে মোড়া। ৬.৬৭ ক্যারাটের একটি চুনি টি-পটের ঠিক মাঝখানে বসানো হয়েছে। তাহলে দাম কত হল? গত ৯ অগস্ট টি-পটের ছবি টুইট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ‘অহঙ্কারী’ টি-পটের দাম ২৫ কোটি টাকা।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের