Madhya Pradesh

‘ওকে খুব ভালোবাসি’, প্রেমে পড়ে তরুণীর প্যান্টি চুরি, বুকে ট্যাটুও করালেন যুবক! তারপর যা হল…

'চোর' খুঁজতে সিসি ক্যামেরা বাড়ির সামনে বসানো হয়। ফুটেজ পরীক্ষা করতে গিয়ে তাজ্জব হয়ে যান তরুণীর পরিবারের লোকজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ২১:১৮

options
link
‘ওকে খুব ভালোবাসি’, প্রেমে পড়ে তরুণীর প্যান্টি চুরি, বুকে ট্যাটুও করালেন যুবক! তারপর যা হল…
প্রেমে পড়ে তরুণীর প্যান্টি চুরি যুবকের! ছবি: সংগৃহীত

রাস্তাঘাটে বেরলেই তার সঙ্গে দেখা। মনে ধরে যায় তরুণীকে। তবে তরুণীর দিক থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। তাই প্রেম প্রস্তাবও দেওয়া হয়নি। মন থেকে তাঁকে কিছুতেই ভুলতে পারছিলেন না। তাই ঝোঁকের বশে ওই তরুণীর প্যান্টি চুরি করলেন যুবক। বুকে নাকি ট্যাটুও করান। সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব তরুণীর পরিবারের লোকজন। পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের ছিমানগঞ্জ মাণ্ডি থানা এলাকায়। বছর পঁচিশের ওই যুবক এবং তরুণী একই এলাকার বাসিন্দা। তরুণীর দাবি, বাড়ির বাইরে অন্যান্য নানা জামাকাপড়ের সঙ্গে অন্তর্বাস শুকোতে দিয়েছিলেন। সব জামাকাপড় থাকলেও প্যান্টি পাওয়া যাচ্ছিল না। প্রায়শয়ই এমন কাণ্ড ঘটছিল। তাতেই সন্দেহ দানা বাঁধে। ‘চোর’ খুঁজতে সিসি ক্যামেরা বাড়ির সামনে বসানো হয়। ফুটেজ পরীক্ষা করতে গিয়ে তাজ্জব হয়ে যান তরুণীর পরিবারের লোকজন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক যেখানে জামাকাপড় শুকোচ্ছে সেখানে আসেন। তরুণীর অন্তর্বাস নিয়ে নেন। প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যান। অন্য কোনও পোশাকে আর হাত দেননি তিনি। সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ যুবককে গ্রেপ্তার করে। ছিমাগঞ্জ মাণ্ডি স্টেশন ইনচার্জ গজেন্দ্র পাছাউরি বলেন, “অন্তর্বাস চুরির কথা স্বীকার করে নিয়েছেন ওই যুবক। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন ওই তরুণীকে ভালোবাসেন। এটা একতরফা প্রেম। বুকে তাঁর নামে ট্য়াটুও করেছেন যুবক।” আপাতত শ্রীঘরেই ঠাঁই হয়েছে তার। এলাকার যুবক যে এমন কাণ্ড ঘটাতে পারে, তা ভাবতে পারছেন না কেউ। অনেকেই বলছেন, ওই যুবক সম্ভবত বিকৃতকামে অভ্যস্ত। যদিও যুবক সেকথা মানতে নারাজ। দাবি, তরুণীকে সত্যি তিনি ভালোবাসেন। তাই অন্তর্বাস নিয়ে গিয়েছেন।  

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.