সামনেই পুজোর মরশুম। নতুন করে টাকা জমাবার কথা ভাবছেন? কিংবা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট (FD) রয়েছে? তা হলে এখবর আপনার জন্য।
সুদের হারে স্বচ্ছতা আনতে নয়া নিয়ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। এই নতুন নির্দেশিকা কার্যকরী হবে আগামী ১ অক্টোবর থেকে। ‘স্মল ফাইন্যান্স ব্যাঙ্কস– ইন্টারেস্ট রেট অন ডিপোজিট’ সংশোধনীর মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হল। এর ফলে ব্যাঙ্ক গ্রাহকরা সরাসরি কী কী সুবিধা পাবেন?
আরও পড়ুন:
(১) নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে প্রতি কাজের দিন সকাল ১০টার মধ্যে তাদের ওয়েবসাইটে বাল্ক ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। প্রযুক্তিগত কারণে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় মিলবে। ফলে সকাল ১০টা ১০ মিনিটের মধ্যেই সুদের হার প্রকাশ্যে আনা বাধ্যতামূলক। ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের এককালীন জমাকে বাল্ক ডিপোজিট বলা হয়। সাধারণত বড় সংস্থা, ট্রাস্ট বা উচ্চ আয়কারী ব্যক্তিরা এই ধরনের আমানত রাখেন।

(২) ফিক্সড ডিপোজিটে টাকা জমা নেওয়ার আগেই ব্যাঙ্কগুলিকে সুদের হারের তালিকা পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে। ওয়েবসাইটে যে হার দেখানো থাকবে, গ্রাহককে ঠিক সেই হারেই সুদ দিতে হবে। এর ফলে সাধারণ মানুষ অতি সহজেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।
(৩) রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, একই দিনে এবং সমপরিমাণ টাকার জমার উপর বিভিন্ন গ্রাহককে আলাদা সুদের হার দেওয়া যাবে না। শহরের শাখা হোক বা গ্রামের, ব্যাঙ্কের সব শাখাতেই এক সুদের হার প্রযোজ্য হবে। অর্থাৎ, গ্রাহক ভেদে সুদের হারে কোনও বৈষম্য করা চলবে না। তবে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আগে থেকে নিয়ম তৈরি ও প্রকাশ করে রাখলে বাল্ক ডিপোজিটে সুদের হারে পরিবর্তন হতে পারে।
কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপে ব্যাঙ্ক ব্যবস্থার উপর আমানতকারীদের আস্থা আরও বাড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা