কাদামাখা শরীর, ফেটেছে নাক! ক্যামেরার পিছনে ‘আলফা’ আলিয়ার এ কী হাল?
অ্যাকশন প্যাকড নারীকেন্দ্রিক ছবি ‘আলফা’। মারকাটারি অ্যাকশন দৃশ্য ঝড় তুলছেন বক্স অফিসে। কী ভাবে আলিয়া থেকে ‘আলফা’ আলিয়া হয়ে উঠলেন? ক্য়ামেরার পিছনের সেই মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী।
পর্দায় মারমুখী আলিয়ার এহেন রূপ আগে কখনও দেখেনি দর্শক। অ্যাকশন সিনেদুনিয়ার একচেটিয়া পুরুষতান্ত্রিক দাপটকে রীতিমতো ভেঙে চুরমার দিল যশরাজের 'আলফা ওম্যান'! সেকথা বলাই বাহুল্য। দুই মুখ্য চরিত্র 'সীতা'ও 'দূর্গা' নামকরণে অসুরনিধনের এক অন্য গল্প বুনেছেন নির্মাতারা। চরিত্রকে ফুটিয়ে তুলতে আলিয়া-শর্বরীর অক্লান্ত পরিশ্রম, কঠোর প্রশিক্ষণ, অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি, হাসি-আনন্দের মুহূর্তের কোলাজে ছবি পোস্ট করেছেন আলিয়া।
আরও পড়ুন:
ধুরন্ধর অ্যাকশন দৃশ্যের শুটিং শেষে কাদা-ধূলোমাখা শরীরে মাটিতে 'ক্লান্ত' আলিয়া। ছবির পাশাপাশি বেশ কিছু ভিডিও-ও শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে হাই-অকটেন স্টান্ট, অ্যাকশন সিকোয়েন্সের জন্য দীর্ঘ প্রস্তুতির ঝলক। শুটিংয়ের ফাঁকে শর্বরীর সঙ্গে অবসরযাপনের মুহূর্তও তুলে ঝরেছেন। 'আলফা'র সেট থেকে ছবি শেয়ার করতেই আলিয়াভক্তরা যে বেজায় খুশি তা বললে অত্যুক্তি হবে না
রোম্যান্টিক নায়িকা থেকে গঙ্গুবাই, 'রাজি'র মতো ছবিতে আলিয়ার অভিনয় দেখার পর 'আলফা'র জন্য আলিয়ার এই অভাবনীয় রূপান্তরের নেপথ্য কাহিনি জানতে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল দর্শকমহলে। পোস্টটি শেয়ার করতেই অনুরাগীদের প্রশংসায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। আলিয়ার এই রূপান্তর এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন সকলে। অভিনেত্রীর মা সোনি রাজদানও আলিয়ায় অনুপ্রাণত হয়ে লিখেছেন,'তুমি এভাবেই এগিয়ে চলো।'