সৎ বোন জাহ্নবী-খুশিই মেহেন্দির দায়িত্বে, বিয়ের আগের দিন আবেগঘন বার্তায় অংশুলা লিখলেন…
রাত পোহালেই রোহনের সঙ্গে চার হাত এক হবে বনি কাপুরের আহ্লাদী অংশুলা কাপুরের। তার আগে কাপুর পরিবারে মেহেন্দির অনুষ্ঠানে তারকার মেলা। অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে জমকালো সাজে নজর কেড়েছে 'সিস্টার স্কোয়াড'। সৎ বোন জাহ্নবী আর খুশির আগমন অংশুলার জীবনের এই বিশেষ দিনকে আরও একটু স্পেশাল করেছে। অভিনেত্রীর পোস্টেই তা স্পষ্ট।
আরও পড়ুন:
জাহ্নবী ও খুশির উদ্দেশে আবেগঘন বার্তায় অংশুলা লেখেন, 'আজ আমার হৃদয় পরিপূর্ণ। তোমরা এমন একটি মেহেন্দি অনুষ্ঠান উপহার দিয়েছ যা আমার কল্পনাতীত। প্রতিটি ছোট্ট আয়োজন, সুন্দর সাজসজ্জা আর প্রত্যেক মুহূর্তে ছিল তোমাদের ভালোবাসা ও যত্নের স্পর্শ। সবচেয়ে বড় উপহার, নিশ্চিন্তে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পেরেছি। কারণ সবকিছু তোমাদের দায়িত্বে ছিল। জীবনের অন্যতম সুখের দিনটি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দু’জনকে আমি খুব ভালোবাসি।"
এক নজরে দেখে নেওয়া যাক অংশুলার মেহেন্দি অনুষ্ঠানে পরিবারের কারা উপস্থিত ছিলেন। সোনম কাপুর থেকে শুরু করে জাহ্নবী, খুশি সকলেই অংশুলার খুশিতে সামিল হয়েছেন। এছাড়াও এসেছিলেন রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, মোহিত মারওয়া, অক্ষয় মারওয়া, শনায়া কাপুর এবং জাহান কাপুর। উপস্থিত ছিলেন অংশুলার কাকা অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের পরিবার। কাপুরহ পরিবারের ঘনিষ্ঠ অভিনেতা বরুণ ধাওয়ানও অনুষ্ঠানে যোগ দেন।
মেহেন্দি অনুষ্ঠানে অংশুলা বেছে নিয়েছিলেন ডিজাইনার অর্পিতা মেহতার ডিজাইন করা নীল রঙের একটি লেহেঙ্গা। আধুনিক নকশার সঙ্গে গুজরাটের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের অনুপ্রেরণায় তৈরি এই পোশাক তাঁর ব্রাইডাল লুকে যোগ করেছিল এক অভিনব মাত্রা। এই ব্যতিক্রমী সাজে অংশুলা হয়ে উঠেছিলেন মেহেন্দি অনুষ্ঠানের 'হেড টার্নার' তা বলাই বাহুল্য়।
আরও পড়ুন:
২০২৫-এর জুলাইয়ে প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বাগদান সেরেছিলেন অংশুলা কাপুর। প্রিয়তমার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন রোহন। একে অপরের সঙ্গে ভালবাসায় একেবারে গদগদ, সোশাল মিডিয়া পোস্টে ছিল তারই ঝলক। ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের নতুন অধ্যায় সেলিব্রেশনের রঙিন মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অংশুলা-রোহন। এবার সেই প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষামাত্র।