‘শারীরিক, মানসিক সব দিক দিয়ে প্রতারণা করেছে বাদশা’, বিস্ফোরক প্রাক্তন স্ত্রী ইশা
‘বাদশা শুধুই আমার সঙ্গে খেলেছে…’, ব়্যাপারের সঙ্গে ৪ মাসের তিক্ত দাম্পত্য নিয়ে বিস্ফোরক পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।
চলতি বছর মার্চেই বিয়ে করেছিলেন র্যাপার বাদশা। জ্যাসমিনের সঙ্গে ডিভোর্সের ৬ বছর বাদে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে দাম্পত্যের নতুন অধ্যায় শুরু করেছিলেন 'কন্ট্রোভার্সি কিং'। কিন্তু, দাম্পত্যের চার মাসেই তাল কাটে। সম্প্রতি সলমন খানের কাছে 'প্লেবয়' বাদশাকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ইশা রিখি। এবার 'বিগ বস'-এর ঘরে রীতিমতো বোমা ফাটালেন বাদশার প্রাক্তন।
আরও পড়ুন:
কণিকা ইশাকে জিজ্ঞেস করেন, কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন তিনি? উত্তরে বাদশার প্রাক্তনপত্নী জানান, "শারীরিক, মানসিক সবদিক থেকেই বাদশার কাছে প্রতারণার শিকার় আমি।" ইশার সংযোজন, "সম্পর্কে আমি নিজে প্রমাণ না পেলে বা নিজেচোখে না দেখলে বিশ্বাস করি না। কেউ যদি এসে কিছু বলে, আমি বলি, আগে প্রমাণ দেখাও, নইলে আমাকে কিছু বলতে এসো না।"
বাদশার ক্ষেত্রে কী সেরকম কিছু প্রমাণ পেয়েছিলেন? ইশা রিখি জানান, বাদশার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অনেকসময়ে সন্দেহ হলেও তা গোড়ায় বিশ্বাস করতে চাননি, কিন্তু দাম্পত্য ভেঙে যাওয়ার পরেই বুঝতে পেরেছেন যে, এতদিন তাঁকে বোকা বানানো হচ্ছিল। ইশা বললেন, "সম্পর্ক শেষ হওয়ার পর বুঝতে পারি আমার সঙ্গে খেলাই চলছিল।" কিন্তু কেন?
আরও পড়ুন:
সম্প্রতি 'বিগ বসে' ইশা প্রশ্ন ছুড়েছিলেন, “যাঁরা নিজেদের প্লে বয় বলে মনে করেন তাঁরা সঙ্গীর সঙ্গে প্রতারণা করে আদতেও অপরাধবোধে ভোগেন?” বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এহেন হুল ফোটানো প্রশ্ন যে তাঁর উদ্দেশেই,সেটা আর বুঝতে বাকি থাকেনি কারও। সঞ্চালক সলমন অবশ্য গোড়াতেই ইশাকে ভালো থাকার টিপস দিয়ে বলেছিলেন, "বিচ্ছেদ অনেকেরই হয়, তাই অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত।"