সমুদ্রতটে বেড়ানোর প্ল্যান? বিকিনি ছেড়ে সেজে উঠুন এই ৫ ধরনের বিচওয়্যারে
সুইমস্যুট পরলেই ঘাম হয়, দমবন্ধ লাগে, ভারতীয় ফিগারের সঙ্গে একেবারেই বেমানান লাগে এমন পোশাক— এই ধারণা পোষণ করেন অনেকেই। এই মিথ ভাঙার দিন এসে গিয়েছে!
সুইমস্যুট মানেই কিন্তু বিকিনি নয়! বরং কে তা পরছেন, সে বিষয়টি মাথায় রেখে বানানো হয়েছে বিবিধ ধরনের সুইমওয়্যার। সঠিকটি বেছে নিতে পারলে, সহজেই ক্যারি করা যায়। দীর্ঘ সময় পেরোলেও অস্বস্তি লাগে না। তাছাড়া, সুইমস্যুট পরলেই ঘাম হয়, দমবন্ধ লাগে, ভারতীয় ফিগারের সঙ্গে একেবারেই বেমানান লাগে এমন পোশাক— এই ধারণা পোষণ করেন অনেকেই। এই মিথ ভাঙার দিন এসে গিয়েছে!
আরও পড়ুন:
নি-হাই ওয়ান পিস সুইমস্যুট – একঢালা এই সাঁতারের পোশাক একেবারে হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। যদিও উরুর উপরে শেষ হয়ে যায়, এমন ওয়ান পিসও পাওয়া যায়। ইচ্ছেমতো হাতকাটা, অথবা হাতা-সহ বেছে নেওয়া যাক এই পোশাক। দেহে মাখনের মতো মোলায়েম হয়ে থাকে, সঠিক ব্র্যান্ড নির্বাচন করতে পারলে তা অকারণ আঁটসাঁট লাগার কথা নয়। যে কোনও ওয়াটার স্পোর্টসের সময়েও নিশ্চিন্তে পরা যেতে পারে।
সুইমড্রেস – চট করে দেখে সাঁতারের পোশাক বলে মনেই হবে না! মনে হবে, যেন হাল ফ্যাশানের ড্রেস গায়ে দিয়েছেন জলে নামার আগে! উরুর উপর এসে থেমে যায় পোশাকের ঝুল। এ ধরনের সুইমড্রেস সাধারণত নানা ধরনের ফুলেল প্রিন্টে পাওয়া যায়। কখনও আবার পাওয়া যায় টু-পিস সুইমড্রেসও। যেখানে উপরের ঘের দেওয়া টপের সঙ্গে, বটমওয়্যার হিসেবে আলাদা স্ল্যাকস থাকে।
আরও পড়ুন:
টু-পিস কভার্ড সুইমস্যুট – যদি এসব কোনও পোশাকেই স্বচ্ছন্দ না লাগে, অথবা বয়স কিংবা শরীরের গঠন নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে থাকেন, তবে নির্দ্বিধায় ঝুঁকতে পারেন কভার্ড সুইমস্যুটের দিকে। এ ধরনের পোশাকে হাঁটু পর্যন্ত ঝুলের ফ্রক-স্টাইল টপ থাকে। সঙ্গে বটমওয়্যার হিসেবে থাকে একেবারে গোড়ালি অবধি ঢাকা স্ল্যাকস। বানাতে এমন ধরনের কাপড় ব্যবহার করা যায়, যাতে জলে নামলে অস্বস্তি হয় না।
বিকিনি – যদি বিকিনি পরা নিয়ে ছুৎমার্গ না থাকে, তবে আর চিন্তা কী? বিচ ভ্যাকেশনে যাওয়ার আগে স্যুটকেস ভর্তি করে ভরে নিন রকমারি টু-পিস বিকিনি। বৈচিত্র আনতে কখনও সলিড কালার, কখনও ফ্লোরাল অথবা পোলকা-ডট বেছে নেওয়া যায় প্রিন্টে। আপারওয়্যারের ক্ষেত্রে স্কুপনেক, হলটারনেক, প্লাঞ্জনেক, অ্যাসিমেট্রিক্যাল, রাফেল প্রভৃতি ভিন্ন ধরনের নেকলাইন বেছে নিতে পারেন। সঠিক অ্যাক্সেরারিজ দিয়ে তা করে তুলুন আরও আকর্ষণীয়।