বিরিয়ানি-আইসক্রিমে নীরবে মিশছে বিষ! কৃত্রিম রং মেশানো কিনা বুঝবেন কীভাবে?
রাজ্যের বিভিন্ন দোকান, হোটেল, রেস্তরাঁর মান ঠিক আছে কি না, তা পরীক্ষা করতে অভিযানে নেমেছে স্বাস্থ্যদপ্তর।
আরও উদ্বেগ বাড়িয়েছে পার্ক স্ট্রিটের নামীদামি রেস্তরাঁর রান্নাঘরের অবস্থা। করিমস, ডন জিওভানির মতো রেস্তরাঁ খাবার পরীক্ষায় ডাহা ফেল! এত বিখ্যাত সব রেস্তরাঁ, হোটেলের মাঝে পাশ করেছে মোক্যাম্বো, আর্সেলান। কামালগাজি থেকে সোনারপুর, বহরমপুর থেকে আলিপুরদুয়ার, রাজ্যের নানা প্রান্তে একাধিক খাবারের দোকান মানপরীক্ষায় ফেল করায় সিল করে দেওয়া হয়েছে। বাগদার এক মিষ্টির দোকানের দইয়ে ছত্রাক থাকায় সমস্ত উপকরণ ফেলে দিয়েছেন অভিযানকারীরা।
আরও পড়ুন:
ক্রেতাদের নজর টানতে বিরিয়ানি থেকে আইসক্রিম সবেতেই মেশানো হচ্ছে বিষ। বিরিয়ানিতে 'মেটানিল ইয়োলো' কিংবা 'কঙ্গো রেড' মেশানো হয়। তার ফলে বিরিয়ানি দেখায় আরও উজ্জ্বল। যা দেখলেই খাওয়ার জন্য লোভ হতে পারে আপনার। এই রং শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যা রক্তে মিশলে হার্ট, লিভার এমনকী কিডনি বিকল হতে পারে। ক্যানসারের ঝুঁকিও বাড়বে।
আরও পড়ুন:
বিরিয়ানিতে কৃত্রিম রং রয়েছে কিনা তা নিশ্চিত হতে আপনার নানা ধরনের পরীক্ষা করতে পারেন। হাতের তালুর পরীক্ষা করতে পারেন। কীভাবে করবেন? হাতে সামান্য বিরিয়ানির ভাত নিন। আলতো হাতে ঘষে নিন। গাঢ় উজ্জ্বল রং হাতে লাগলে বুঝতে হবে তা স্বাস্থ্যের জন্য উপকারী নয়। ক্ষতিকারক কৃত্রিম রং থাকলে হাতে রং লেগে যেতে পারে।