১৩ বছরের ছোট গৌরীতেই ‘শান্তি’ আমিরের, কত সম্পত্তির মালিক অভিনেতার তৃতীয় স্ত্রী?
বিয়ের শপথে স্বামী আমিরকে ‘শেল্টার’, ‘প্রোটেক্টর’ বলে উল্লেখ করেন গৌরী।
গৌরীর বেঙ্গালুরুর অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম। গৌরীর ঠাকুরদা পেশায় ব্রিটিশ লেখক। মা পাঞ্জাবি পরিবারের আইরিশ বংশোদ্ভূত রিটা। বাবা রবার্ট স্প্র্যাট তামিল ব্রিটিশ বংশোদ্ভূত। আর আমির ইসলাম ধর্মাবলম্বী। প্রেম যে ধর্মের বেড়াজাল মানে না। আর সে কারণেই বোধহয় আমিরের সঙ্গে খ্রিস্টান গৌরীর বিয়ের সিদ্ধান্ত। বিয়ের পর গৌরী ধর্মান্তরিত হয়েছেন কিনা, তা নিয়ে তুমুল চর্চা। এ বিষয়ে দু'জনের তরফে কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
গৌরী উটির স্কুলে পড়াশোনা করেন। 'ইউনিভার্সিটি অফ দ্য আর্টস' লন্ডন থেকে 'ফ্যাশন স্টাইলিং এবং ফটোগ্রাফি' নিয়ে ডিগ্রি পান। ফিরে আসেন ভারত। স্বাধীন ব্যবসা করার সিদ্ধান্ত নেন। মায়ের সালোঁর ব্যবসায় যোগ দেন। তার আগে বেঙ্গালুরুতে পোশাক নকশা বং ফ্র্যাব্রিক সোর্সিংয়ের কাজ করেন। ফ্য়াশন স্টাইলিস্ট হিসাবেও কাজ করেন। সেই সময় থেকে আমির খানের সঙ্গে তাঁকে দেখা যায়। সখ্য গড়ে ওঠে দু'জনের।
২০০৭ সালে সহ মালিকানায় নিজের সংস্থা খোলেন। ধীরে ধীরে ব্যবস্থা ফুলেফেঁপে ওঠে। বর্তমানে মুম্বইয়ে সালোঁ রয়েছে তাঁর। আমিরের প্রযোজনা সংস্থাতেও নাকি কাজ করেন গৌরী। রিয়েল এস্টেট ব্যবসাতেও অংশীদারিত্ব রয়েছে। মোট সম্পত্তি ২৪ থেকে ৪০ কোটি টাকার। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের পাভানি পার্কওয়েস্টে একটি বাড়ি রয়েছে গৌরীর। এছাড়া বোনের সঙ্গে যৌথ মালিকানায় হেয়ার স্টুডিও রয়েছে তাঁর। মুম্বইয়ের বান্দ্রায় ৭০ কোটির ফ্ল্যাটও রয়েছে গৌরীর।
মুম্বইয়ে আমিরের বান্দ্রার বাড়িতে রবিবার বিয়ের আয়োজন করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ আইনি বিয়ে সারেন তাঁরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অনুযায়ী, সইসাবুদের সময় আমিরের পাশেই ছিল গৌরীর সন্তান। এছাড়া উপস্থিত ছিলেন আমিরের সন্তান ইরা ও জুনেইদ। আমিরের মা নূপুর শিখরে, পরিচালক আশুতোষ গোয়ারিকর, আম্বানি পরিবারের সদস্য, ক্রিকেটার ইরফান পাঠান, রাজ ঠাকরে-সহ ঘনিষ্ঠ বৃত্তের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
বিয়েতে অফ হোয়াইট রঙের ধুতি এবং পাঞ্জাবি পরে সাজেন আমির। তাঁর পায়ের নূপুর সকলের নজর কেড়েছে। কী কারণে নূপুর পরেন আমির, তা জানা যায়নি। শুধুমাত্র স্টাইল নাকি বিয়ের রীতিনীতি? নাকি পায়ের নুপূরের নেপথ্যে রয়েছে আরও গূঢ় কারণ – উঠছে একাধিক প্রশ্ন। এখনও পর্যন্ত আমিরের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গৌরীও রংমিলান্তি লেহেঙ্গা পরেন। হালকা মেকআপ এবং গয়নায় সাজেন। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।
দুই প্রাক্তন স্ত্রী এবং সন্তানদের উপস্থিতিতে ষাট বছরের ‘যুবকে’র তৃতীয় বিয়ে। দাম্পত্য বিচ্ছেদের পরেও যে ‘বন্ধু’র মতো বেঁধে বেঁধে থাকা যায়, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়, সম্পর্কের পাঠ আগেই দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আসলে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে চেনা ছকে বাঁধা মুশকিল। রিল হোক কিংবা রিয়েল – সবসময় নিজের ছন্দে বাঁচেন। সমাজের বেঁধে দেওয়া গতে তিনি চলবেন না, তা তাঁর কাজে বারবার প্রকাশ পেয়েছে।
আর এবারও হল তাই। ১৩ বছরের ছোট গৌরীর সঙ্গে আইনি বিয়ে সারলেন আমির। বিয়ের শপথে স্বামী আমিরকে 'শেল্টার', 'প্রোটেক্টর' বলে উল্লেখ করেন গৌরী। দু'টি শব্দের বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'আশ্রয়স্থল' এবং 'রক্ষাকারী'। নববিবাহিত স্ত্রীর মুখে এই কথা শুনে আবেগে ভাসেন আমির। স্ত্রীর হাতে চুমু দেন। এরপর একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদের। সবমিলিয়ে তৃতীয় বিয়ে যে চেটেপুটে উপভোগ করছেন আমির, তা স্পষ্ট।