বিশ্বকাপে জটিল অঙ্কে ভারত, কীভাবে হিসাব করা হয় নেট রান রেট? জেনে নিন খুঁটিনাটি
টি-২০ বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে হেরে মহাসংকটে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত পুরোটাই নির্ভর করতে পারে নেট রান রেটের উপর।
আরও পড়ুন:
আরও পড়ুন:
যদি কোনও দল সব ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায়, তাহলে তাদের রান রেট হিসাব করা হবে তাদের প্রাপ্য মোট ওভারের হিসাবেই। অর্থাৎ ২০ ওভারের ম্যাচে কোনও দল ১৫ বা ১৮ ওভারে অলআউট গেলেও পুরো ২০ ওভারই যোগ হবে তাদের হিসাবে। আবার পরে ব্যাটিংয়ের ক্ষেত্রে দ্রুত রান তুলে দিলে যে ক'ওভারে দল রান তুলেছে, সেই ওভারকেই হিসাবের মধ্যে আনা হবে।
কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে নেট রান রেট বাড়ানো বা কমানো হয় না। তবে ডিএলএসের মাধ্যমে ম্যাচের ফলাফল হলে সেই ম্যাচে নেট রান রেট হিসাব করা হয়। রান তাড়া করার সময় যদি খেলা বন্ধ হয়ে যায় ও ফল ডিএলএস পদ্ধতিতে নির্ধারিত হয়, তাহলে নেট রান রেটের জন্য প্রথম দলকে দ্বিতীয় দলের পরিমার্জিত স্কোরকে হিসাবে ধরা হবে।