পরকীয়ায় জড়ান খ্যাতনামা নায়ক, মেয়েকে দেখতে হুবহু সেই প্রেমিকার মতো! কী প্রতিক্রিয়া স্ত্রীর?
তাদের প্রেম সিনেমার চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয়! নিছক কাকতালীয় নাকি…?
আরও পড়ুন:
১৯৮০ সালে শত্রুঘ্ন পুনমকে বিয়ে করেন, কিন্তু রিনার সঙ্গে তাঁর সম্পর্ক তখনও ছিল। একথা অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন। ভারতী এস প্রধানের লেখা শত্রুঘ্নর জীবনী 'এনিথিং বাট খামোশ'-এ তিনি বলেছিলেন, "যখন বাড়িতে থাকি, তখন রিনার প্রতি অবহেলার জন্য অপরাধবোধ হয়। আবার যখন রিনার সঙ্গে থাকি, তখন স্ত্রীকে অবহেলার জন্য অপরাধবোধ কাজ করে।"
আরও পড়ুন:
দিন যত গড়ায় সোনাক্ষী যেন দেখতে হুবহু বাবার প্রাক্তন প্রেমিকা রিনার মতো হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সোনাক্ষীকে ঘিরে শত্রুঘ্ন-রিনার অতীত সম্পর্ক নিয়েও নানা চটুল খবর রটতে থাকে! নিন্দুকেরা প্রশ্ন ছোড়েন, এটা নিছক কাকতালীয় নাকি আদতেই এরকম কোনও বিষয় ঘটেছে! এমনকী রিনা রায় এবং সোনাক্ষী সিনহাদেরও একাধিকবার এহেন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।