জন্মাষ্টমীর পরদিন। নন্দ উৎসব। এই উৎসব উপলক্ষে মেতে ওঠেন গোকুলবাসী। সেই আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করে মায়াপুরের (Mayapur) গৌর নিতাই মন্দিরে পালিত হল নন্দ উৎসব (Nandotsav)।মায়াপুরে নবনির্মিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরে প্রচুর ভক্তের উপস্থিতিতে এই পুজো হল। ভক্তদের হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।
আরও পড়ুন:
পুরাণ অনুযায়ী, কৃষ্ণের জন্মের পর তাঁকে কংসের থেকে রক্ষা করতে বসুদেব গোকুলে নন্দ ও মা যশোদার কাছে রেখে আসেন। নন্দের গৃহে কৃষ্ণকে পেয়ে গোকুলবাসী আনন্দের জোয়ারে ভাসে। শ্রীকৃষ্ণের জন্মের পরদিন পালক পিতা নন্দ সকলকে নিয়ে যে আনন্দোৎসবের আয়োজন করেছিলেন। তাই নন্দ উৎসব। সেই স্মৃতিতেই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালনের প্রচলন হয়েছে। সেই রীতি মেনে শনিবার মায়াপুরে আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের উদ্যোগে নির্মিত গৌর নিতাই মন্দিরে এই উৎসব পালন করা হয়।

এই মন্দিরে শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো হয়। শনিবার সকালে নন্দ উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের ভিড় জমে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। গুরুপুজো, বিশেষ আরতি, শাস্ত্রপাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা গীতাপাঠ ও নামসংকীর্তনে অংশ নিয়ে শ্রীকৃষ্ণের লীলাস্মরণ করেন। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। দেশ-বিদেশ থেকে আগত শিষ্য, ভক্তরা এই পুজোয় অংশ নেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…
-
শিলিগুড়ি টু সিকিম, ভোল বদলাচ্ছে ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কের, তৈরি হবে একাধিক টানেল, ব্রিজ!