Gaudiya Mission

বিশ্বশান্তির দাওয়াই এবার ‘পরা-বিদ্যাপীঠ’, শ্রীচৈতন্যের প্রেমবাণী নিয়ে সাতসমুদ্র পাড়ে গৌড়ীয় মিশন

যুদ্ধজর্জর পৃথিবী। চারদিকে কেবল বারুদের গন্ধ। আর হিংসার আস্ফালন। খবরের কাগজ খুললেই অশান্তির বাতাবরণ। এই ঘোর কলিকালে মানবিকতার পাঠ দিতে এবার কোমর বেঁধে নামছে বাগবাজারের গৌড়ীয় মিশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৪:১৮

options
link
বিশ্বশান্তির দাওয়াই এবার ‘পরা-বিদ্যাপীঠ’, শ্রীচৈতন্যের প্রেমবাণী নিয়ে সাতসমুদ্র পাড়ে গৌড়ীয় মিশন
মানবিকতার পাঠ শেখাতে এবার কোমর বেঁধে নামছে বাগবাজারের গৌড়ীয় মিশন। নিজস্ব ছবি।

যুদ্ধজর্জর পৃথিবী। চারদিকে কেবল বারুদের গন্ধ। আর হিংসার আস্ফালন। খবরের কাগজ খুললেই অশান্তির বাতাবরণ। এই ঘোর কলিকালে মানবিকতার পাঠ দিতে এবার কোমর বেঁধে নামছে বাগবাজারের গৌড়ীয় মিশন। লক্ষ্য একটাই— শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ও শান্তির দর্শনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যেই বিদেশের মাটিতে এবার পা রাখতে চলেছে মিশনের নিজস্ব স্কুল ‘পরা-বিদ্যাপীঠ’।

Advertisement

ইতিমধ্যেই কলকাতা বা নবদ্বীপের মঠে এই স্কুলের পঠনপাঠন বেশ জনপ্রিয়। সেখানে শুধু বইখাতার প্রথাগত শিক্ষা নয়, জোর দেওয়া হয় আদর্শ চরিত্র গঠন ও আধ্যাত্মিক চেতনার ওপর। এবার সেই মডেলই রপ্তানি হতে চলেছে লন্ডন, আমেরিকা, জার্মানি ও অস্ট্রিয়ায়। মিশনের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ আগামী ১৪ মে পাড়ি দিচ্ছেন এই চার দেশে। বিদেশের মাটিতে স্থানীয় ভাষায় পৌঁছে দেওয়া হবে ভারতীয় দর্শনের নির্যাস।

Advertisement

১৯৩৫ সালে এই যাত্রার সূচনা করেছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। পরে ১৯৬৬ সালে মেলে সরকারি স্বীকৃতি। এখন সেই ধারাকে আরও আধুনিক রূপ দিয়েছে মিশনের রিসার্চ ইনস্টিটিউট। সেখানে সংস্কৃত বা দর্শনের পাশাপাশি শেখানো হয় গৌড়ীয় নৃত্য ও মৃদঙ্গ। আসলে বর্তমান প্রজন্মের ক্ষয়ে যাওয়া মূল্যবোধকে আগলে রাখতেই এই অভিনব উদ্যোগ। বিদেশের মাটিতেও যখন মৃদঙ্গের বোলে শ্রীচৈতন্যের আদর্শ ধ্বনিত হবে, তখন হয়তো খানিকটা হলেও শান্ত হবে এই অশান্ত পৃথিবী। সেই আশাতেই এখন বুক বাঁধছেন ভক্তরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.