শিয়ালদহ ডিভিশনের মেন লাইনের যাত্রীদের জন্য সুখবর। একাধিক লোকাল ট্রেন বাড়ছে কৃষ্ণনগর শাখায়। কৃষ্ণনগর-আমঘাটা সিঙ্গল লাইনে এই ট্রেন পরিষেবা বাড়ানো হচ্ছে। এই লাইনে আরও আপ ও ডাউন লাইনে দুই জোড়া করে ট্রেন চালানো হবে। অর্থাৎ, মোট চারটি ট্রেন আরও চলাচল করবে। কিন্তু কবে থেকে শুরু হবে এই লোকাল ট্রেন পরিষেবা? এছাড়াও শিয়ালদহ-লালগোলা শাখায় অতিরিক্ত একটি মেমু রেক চালু হচ্ছে।
কৃষ্ণনগর-আমঘাটা নতুন চালু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশাপূরণ হয়েছে ওই এলাকার সাধারণ মানুষের। এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল শুরু হয়। যাত্রী সংখ্যাও বাড়তে থাকে। যাত্রীদের পরিষেবা ও চাহিদার কথা মাথায় রেখেই এই শাখায় আরও ট্রেন চালানোর কথা ভাবছিল। সেই ভাবনাই এবার বাস্তব হল। এবার নতুন ২ জোড়া করে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলের কথা জানানো হল। আগামী ১৩ তারিখ বৃহস্পতিবার থেকে এই ট্রেন চলাচল করবে। এই লাইন চালু হওয়ায় মায়াপুর যাওয়া আরও সহজ হয়ে যায়। পর্যটক ও ইস্কনের ভক্তরাও এই শাখার লোকাল ট্রেনে যাতায়াত শুরু করেছিলেন। সেসব কারণেই, আরও বেশি যাত্রী সুবিধার জন্য ট্রেন বাড়ানো হল বলে খবর।
আরও পড়ুন:
কৃষ্ণনগর থেকে ট্রেন ভোর ৫.২০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, আমঘাটা থেকে ভোর ৫.৪৩ মিনিটে একটি ট্রেন ছাড়বে। রাত ১০.১৫ মিনিটে কৃষ্ণনগর থেকে একটি ট্রেন ছাড়বে। অন্যদিকে, আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে ট্রেন ছাড়বে। এই লাইনে আগামী ১৩ তারিখ থেকে মোট ১০টি করে ট্রেন আপ ও ডাউন লাইনে চলাচল করবে। যাত্রীসংখ্যা আরও বাড়লে ট্রেনের সংখ্যা ফের বাড়ানোর সম্ভাবনা আছে। সেই আশা করছেন সাধারণ যাত্রীরা। ট্রেন বাড়লে আরও সুবিধা হবে, এমনই মনে করছেন তাঁরা। এছাড়াও আগামী ১৪ তারিখ থেকে শিয়ালদহ-লালগোলা শাখায় একটি মেমু রেক চালু হচ্ছে। শিয়ালদহ-রানাঘাট মেমু প্যাসেঞ্জার ট্রেনও চালু হয়েছে। রানাঘাট-লালগোলা শাখাতেও ওই ট্রেন পরিষেবা দ্বিগুণ করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও