সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটি একাদশীর থেকে মোহিনী একাদশীর কিছুটা আলাদা। হিন্দুশাস্ত্রে মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। কারণ, এই দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। কথিত রয়েছে, এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে মনোবাঞ্ছা পূরণ হয়।
আগামী ৭ মে, সকাল ১০টা ১৯ মিনিটে মোহিনী একাদশী তিথি পড়বে। পরেরদিন অর্থাৎ ৮ মে, দুপুর ১২টা ২৯ মিনিটে একাদশীর তিথি শেষ। বিশেষ এই তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। এদিন মনোস্কামনা পূরণে অনেকেই লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন। তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মানতেই হবে। সেগুলি হল:
১. বিশেষ তিথিতে ভোরবেলা ঘুম থেকে উঠুন।
২. যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে শুদ্ধবস্ত্র পরে ফেলুন।
৩. পুজোর স্থান পরিষ্কার করে নিন।
৪. এবার চারপাশে গঙ্গাজল ছিটিয়ে লক্ষ্মী, নারায়ণ স্থাপন করুন।
৫. হলুদ রং শুভ। তাই পিঁড়িতে হলুদ রঙের কাপড় পেতে রাখুন লক্ষ্মী, নারায়ণকে।
৬. ঘিয়ের প্রদীপ জ্বালান। তা দিয়ে আরতি করুন।
৭. পুজোর প্রসাদ সকলকে ভাগ করে দিন। বিশেষত দুস্থদের প্রসাদ বিতরণ করুন।
মোহিনী তিথিতে এই নিয়মগুলি মেনে লক্ষ্মী নারায়ণ পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। আর্থিক সমস্যা থাকলে তা-ও দূর হবে। মোক্ষ অর্জনের পথ প্রশস্ত হয়। তাই মোহিনী একাদশীতে এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে।
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি