Shukra Pradosh Vrat 2026

মলমাসের পুণ্যলগ্নে শুক্র প্রদোষ ব্রত, জানুন মহাদেবের পুজোর শুভ তিথি ও মাহাত্ম্য

সনাতন ধর্মে শিব আরাধনার শ্রেষ্ঠ পুণ্যতিথি হল প্রদোষ ব্রত। প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের ত্রয়োদশীতে দেবাদিদেবের এই বিশেষ পুজো করা হয়। তবে এবারের তিথিটি অত্যন্ত বিরল। তিন বছর অন্তর ফিরে আসা পবিত্র জ্যৈষ্ঠ অধিক মাস বা মলমাসের বুকে এবার উদিত হচ্ছে ত্রয়োদশীর চাঁদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৯:০০

options
link
মলমাসের পুণ্যলগ্নে শুক্র প্রদোষ ব্রত, জানুন মহাদেবের পুজোর শুভ তিথি ও মাহাত্ম্য
ফাইল ছবি

সনাতন ধর্মে শিব আরাধনার শ্রেষ্ঠ পুণ্যতিথি হল প্রদোষ ব্রত। প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের ত্রয়োদশীতে দেবাদিদেবের এই বিশেষ পুজো করা হয়। তবে এবারের তিথিটি অত্যন্ত বিরল। তিন বছর অন্তর ফিরে আসা পবিত্র জ্যৈষ্ঠ অধিক মাস বা মলমাসের বুকে এবার উদিত হচ্ছে ত্রয়োদশীর চাঁদ। এই পুণ্য লগ্নে দেবাদিদেবের আরাধনা ভক্তজীবনে বয়ে আনবে অনাবিল শান্তি। শুক্রবার এই তিথি পড়ায় শাস্ত্রে একে ‘শুক্র প্রদোষ ব্রত’ নামে অভিহিত করা হয়েছে। শিব ও বিষ্ণুর এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মলমাসের বিশেষ তিথিতে।

Advertisement
Last Pradosh Vrat 2025: Date, Budha Pradosh Puja Timings & Rituals
ফাইল ছবি

পুজোর শুভ তিথি ও মুহূর্ত
পঞ্জিকা মতে, জ্যৈষ্ঠ অধিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ১২ জুন সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে। এই তিথিটি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ ১৩ জুন বিকেল ৪টে ৭ মিনিটে। শাস্ত্রীয় নিয়ম অনুসারে, প্রদোষ ব্রত সর্বদা প্রদোষ কালেই উদযাপিত হয়। সেই কারণে আগামী ১২ জুন, শুক্রবারই পালিত হবে এই ব্রত।

Advertisement

ওই দিন শিব পুজোর মাহেন্দ্রক্ষণ থাকছে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে মহাদেবের আরাধনা করলে ভক্তের সমস্ত মনষ্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস।

Advertisement
Shivratri 2022: These are the rituals you should follow
ফাইল ছবি

প্রদোষ ব্রতের পুজোর নিয়ম
সংকল্প ও শুচিতা:
ব্রতের দিন প্রত্যুষে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছদ পরিধান করতে হবে। এরপর শিবের চরণে মস্তক ঠেকিয়ে মনে মনে ব্রত পালনের সংকল্প নিন।

আসন প্রতিষ্ঠা: পূজাগৃহটি গঙ্গাজল দিয়ে পবিত্র করে নিন। একটি কাষ্ঠাসনে শিবলিঙ্গ বা শিব পরিবারের মূর্তি স্থাপন করুন।

অভিষেক ও অর্ঘ্য: ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র উচ্চারণ করতে করতে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটান। এরপর দেবাদিদেবের প্রিয় বেলপাতা, ধুতুরা, ভাং ও শমী পাতা অর্পণ করুন।

উপচার: মহাদেবকে সাদা চন্দন, অক্ষত চাল এবং সুগন্ধী হলুদ ফুল নিবেদন করা অত্যন্ত শুভ।

আরতি ও পাঠ: ঘিয়ের প্রদীপ জ্বেলে ভক্তিভরে শিব চালিশা পাঠ করুন। শ্রবণ করুন প্রদোষ ব্রতের পুণ্যকথা। সবশেষে কর্পূর ও প্রদীপ দিয়ে আরতি সম্পন্ন করুন।

শাস্ত্রমতে, মলমাসের এই শুক্র প্রদোষ ব্রত নিষ্ঠাভরে পালন করলে দাম্পত্য জীবনে সুখ ফেরে। কাটে চরম আর্থিক অনটনও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.