ঘুমের দেশের রূপকথা! হরেক রকম স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের অলিন্দে যদি আচমকাই আবির্ভূত হন কৃষ্ণবর্ণের এক দেবতা? যাঁর নাম শুনলেই আপামর মানসলোকে জাগে অদ্ভুত শিহরণ! তিনি শনিদেব (Shani Dev)। সনাতন ধর্মে ও জ্যোতিষচেতনায় যিনি দণ্ডাধিকারী, কর্মফলের অমোঘ বিধাতা। সাধারণ মানুষের ধারণা, শনি মানেই অমঙ্গল, শনি মানেই সাড়ে সাতির দহন। কিন্তু শাস্ত্র বলছে, তিনি কেবল রুদ্র নন, তিনি পরম ন্যায়পাল। তাই নিশীথস্বপ্নে তাঁর বারবার আগমন মোটেও কাকতালীয় ঘটনা নয়। এর নেপথ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক ইঙ্গিত। ঈশ্বরের এই স্বপ্নাদেশের কিছু রূপ যেমন সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করে, তেমনই কিছু রূপ আবার আসন্ন সংকটের অমোঘ পূর্বাভাস।

আরও পড়ুন:
শাস্ত্রকারদের মতে, স্বপ্নে শনিদেবের বাহনই নির্ধারণ করে জাতকের ভাগ্যরেখা। ময়ূরের পিঠে উপবিষ্ট শনিদেবকে স্বপ্নে দেখলে বুঝবেন তা পরম সৌভাগ্যের লক্ষণ। এটি ইঙ্গিত দেয়, জাতকের পূর্বার্জিত পুণ্যফলের উদয় হতে চলেছে। কর্মজীবনে পদোন্নতি এবং সংসারে ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনে এই ময়ূরবাহন রূপ। আবার শনির দশার যাঁতাকলে পিষ্ট হওয়া কোনও মানুষ যদি স্বপ্নে দেখেন দেবতা হাতির পিঠে চড়ে আসছেন, তবে বুঝতে হবে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক ক্লেশ থেকে এবার মুক্তি আসন্ন। এই রূপ জীবনে স্থৈর্য আনে, সঙ্গে অর্থ ও যশের পথ সুগম করে। এমনকী, দেবতা যদি শান্ত মূর্তিতে বরদ মুদ্রায় দর্শন দেন, তবে আদালত-মামলা বা শত্রুর গুপ্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন হওয়া কেবল সময়ের অপেক্ষা।

তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। শনিদেবের কিছু রূপ কিন্তু ঘোর অমঙ্গলের বার্তাবহ। স্বপ্নে ঈশ্বরের ক্রুদ্ধ রূপ বা তাঁর ভয়ে নিজেকে পলায়নপর দেখলে বুঝতে হবে, জীবনে ঘোর অমঙ্গল আসন্ন। এটি মূলত মানুষের অহংকার বিনাশের এক দৈব সতর্কবার্তা। এই সময়ে হঠকারী কোনও সিদ্ধান্ত আর্থিক বা সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে। একই ভাবে, কাকের পিঠে সওয়ার শনিদেবকে দেখলে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে জটিলতা বৃদ্ধির আশঙ্কা থাকে। আর সবচেয়ে অশুভ মনে করা হয় শকুনের পিঠে বসা শনিদেবের রূপকে। এই স্বপ্ন পরিবারে কঠিন ব্যাধি, তীব্র অশান্তি বা কোনও শোকসংবাদের পূর্বাভাস বয়ে আনে।
আসলে দণ্ডনায়ক শনিদেবকে নিয়ে অযথা ভীত হওয়ার কারণ নেই। তিনি যেমন কর্মের কঠোর বিচারক, তেমনই কৃপালেশে ভক্তের জীবন সুধায় ভরিয়ে দিতেও দ্বিধাহীন। তাই এমন স্বপ্ন দেখলে আতঙ্কিত না হয়ে নিজের কর্ম ও আচরণের শুদ্ধিকরণে ব্রতী হওয়াই শ্রেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর