রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নগর পরিক্রমায় বেরন। স্নানযাত্রার ফলে আসা জ্বর সেরে ওঠার পর তিন ভাইবোনে রথে চড়ে যান মাসির বাড়ি। ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। ওই দিনটি অত্যন্ত পবিত্র। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, এদিন বিশেষ কয়েকটি টোটকা মেনে চললেই আপনার সংসার সুখসমৃদ্ধিতে ভরে উঠবে। আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।
এই বিষয়ে আরও খবর
চলুন জেনে নেওয়া যাক রথের দিন কী কী করা উচিত:
- রথযাত্রার দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। ভালো করে স্নান সারুন।
- শুদ্ধবস্ত্র পরে ফেলুন। হলুদ রঙের পোশাক পরাই ভালো।
- জগন্নাথদেবের পুজো দিতে পারেন। সেক্ষেত্রে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি কয়েন অর্পণ করুন। তাতে মনোস্কামনা পূরণ হবে।
- রথযাত্রার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। পরদিনও আমিষ খাবার খাবেন না।
- বাড়ির সামনে দিয়ে রথ গেলে রশি ছুঁতে পারেন। তাতে পুণ্যার্জন হবে।
- রথ টানা শিশুদের মিষ্টি কিংবা লজেন্স খাওয়াতে পারেন। এইদিন দানধ্যান করুন।
- রথের দিন বাড়িতে গাছ লাগাতে পারেন। তা অত্যন্ত শুভ।
রথযাত্রার পরের দিনেও বিশেষ টোটকা মেনে চলা প্রয়োজন। তাতে সাফল্য আসবেই। সেগুলি হল:
- রথযাত্রার পরের দিন গঙ্গাস্নান করুন। সূর্যপ্রণাম করতে পারলে খুবই ভালো হয়।
- জগন্নাথদেবকে সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে পুজো করুন।
- এদিন জগন্নাথদেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করুন।
- জগন্নাথ মন্দিরে মাটির প্রদীপে ঘি এবং দু’টি লবঙ্গ দিয়ে চালান।
তিথি অনুযায়ী, চলতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন ১৫ জুলাই, বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হবে। ১৬ জুলাই, বৃহস্পতিবার সকাল ৮টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে। সুতরাং উদয় তিথি অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনটি ১৬ জুলাই পড়বে। তার উপর ভিত্তি করে পুরীতে জগন্নাথের রথযাত্রা পালিত হবে ওইদিনই।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?



