গরমে তেতেপুড়ে ভক্ত এসেছে ভগবানের দোরে। তৃষ্ণায় ফেটে যাচ্ছে ছাতি। এমন অবস্থায় ভক্তের প্রাণ জুড়াতে পারে কেবল প্রসাদই। তাই তো জগন্নাথদেবের প্রসাদের তালিকায় রয়েছে এমন এক পানীয়, যা পান করলে নিমেষে শান্ত হয় দেহ-মন। পথের ক্লান্তি ভুলে ঈশ্বরের প্রতি ভক্তিতে দুই হাত জড় হয়ে আসে ভক্তের।
আরও পড়ুন:
মনে করা হয়, হাজার বছর ধরে জগন্নাথদেবের ভোগের (Jagannath Dham) মধ্যে এই পানীয় প্রদান করার চল রয়েছে। ছাপান্ন ভোগে যে ভাত দেওয়া হয় ইশ্বরকে, তা থেকেই কিছুটা তুলে নিয়ে, জলে দীর্ঘ সময় ভিজিয়ে রেখে তৈরি হয় এই পানীয়। এত বছর পার করেও তার তৈরির পদ্ধতিতে কোনও বদল আসেনি।

তবে তা নির্দ্বিধায় পান করতে পারেন সেখানের জনসাধারণও। ওড়িশার এই পানীয়র নাম ‘টঙ্কা তোরানি’ (Tonka Torani)। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ হিসেবে তো বটেই, রথযাত্রার সময়েও পান করা হয় এটি। মানুষ চাইলে গ্রীষ্মের প্রবল দাবদাহের সঙ্গে যুঝতে, বাড়িতেও বানিয়ে পান করতে পারেন।
চলতি শরবতের মতো চিনি বা মিষ্টির নামগন্ধ নেই এতে। বরং স্বাদে ঝাল-টকের আধিক্যই পাওয়া যায়। ‘টঙ্কা তোরানি’ শরীরকে ডিহাইড্রেটেড হতে দেয় না। টক্সিনমুক্ত হতে সাহায্য করে। তাছাড়া জারণ করে তৈরি হয় বলে এতে প্রোবায়োটিক থাকে, যা হজমে সাহায্য করে।
‘টঙ্কা তোরানি’ তৈরির জন্য প্রয়োজন
সেদ্ধ ভাত (এক কাপ)
টক দই (৩ টেবিলচামচ)
আমআদা (এক ইঞ্চি মাপের খণ্ড)
লেবুপাতা (১০টি)
কারিপাতা (১২-১৫টি)
কাঁচালঙ্কা (৫টা)
পাতিলেবু
কাগজিলেবু
ভাজা জিরে গুঁড়ো
লবণ
পানীয় জল

বানাবেন কীভাবে?
সেদ্ধ ভাত জলে ভিজিয়ে রাখুন প্রায় ২৪ ঘণ্টা। পাত্রটি চাপা দিয়ে রেখে দিন কোনও এক ঠান্ডা কোণে। তারপর পরিষ্কার হাতে জারিত হওয়া ভাত আর জল একসঙ্গে চটকে মেখে ফেলুন। তাতে মেশান টক দই, অর্ধেকখানা পাতিলেবুর রস, ভাজা জিরে গুঁড়ো। কাগজিলেবু গোল গোল ফালি করে কেটে, দিয়ে দিন এর মধ্যে।
অন্যদিকে শিলনোড়া বা হামানদিস্তায় একসঙ্গে থেঁতলে নিতে হবে আমআদা, লঙ্কা, লেবুপাতা ও কারিপাতা। ভাতের মিশ্রণটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এই থেঁতলানো মশলাও। এরপর একদিকে হাতে করে সমস্ত মিশ্রণ চটকাতে থাকুন, অন্যদিকে জল ঢালতে থাকুন তাতে। মিশ্রণ জলের ভিতর ডেলা বেঁধে থেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তৈরি হয়ে গেলে, জগন্নাথদেবের উদ্দেশে নিবেদন করুন। তারপর পান করুন স্বচ্ছন্দে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী