সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষমাস হল মলমাস বা অশুভ মাস। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। পৌষের শেষে ও মাঘের শুরুতে যে সংক্রান্তি আসে, সেটাই মকর সংক্রান্তি। শাস্ত্রমতে, মকর সংক্রান্তি থেকে শুভক্ষণ শুরু হয়। শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে। মকর রাশিতে প্রবেশ করে সূর্য। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনটির গুরুত্বও অসীম। এ সময় নতুন ধান ওঠে। মকর সংক্রান্তিতেই পালিত হয় দেশের অন্যতম জনপ্রিয় উৎসব, বাংলায় যা নবান্ন। অন্যান্য রাজ্যে ভিন্ন নামে উৎসবে মাতেন সকলে। কুম্ভ থেকে গঙ্গাসাগর সহ দেশের বিভিন্ন রাজ্যে তা বিভিন্নভাবে পালিত হয়। এদিন অনেকে পূণ্যলাভের আশায় গঙ্গাস্নান করেন। তবে যেকোনও সময় গঙ্গাস্নান করলে হবে না। শুভ তিথিতে ডুব দিলেই তবেই পাওয়া যাবে সুফল।
চলতি বছর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। ওইদিন বিকেল ৩টে ১৩ মিনিটে শুরু হবে সংক্রান্তি। মহাপুণ্যের সময় বিকেল ৩টে ১৩ মিনিটে শুরু হয়ে ৪টে ৫৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এই দিনে গঙ্গাস্নান সকাল ৯:০৩ মিনিট থেকে ১০:৪৮ মিনিট পর্যন্ত চলবে। গঙ্গাস্নানের সময় ‘ওঁ আদিত্যয় নমঃ’ মন্ত্রপাঠ করতে হবে। ১০৮ বার জপ করতে হবে। এদিন গঙ্গাস্নানের পর গুড়, তিল, তাল এবং ডাল দান করতে হবে। তাতেই নাকি কষ্ট দূর হয়।
মকর সংক্রান্তির দিন বেশ কিছু নিয়ম মানাও প্রয়োজন। সেগুলি হল:
* মকর সংক্রান্তির দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। ভাল করে স্নান সারুন। শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবের পুজো করুন। দেখবেন সারাবছর কোনও রোগই আপনি কিংবা আপনার পরিজনদের স্পর্শ করতে পারবে না।
* মকর সংক্রান্তির দিন পারলে দানধ্যান করুন। গরিবদের পারলে কিছু খাবার কিংবা পোশাক বিলি করুন। কাউকেই এদিন বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। তাহলেই দেখবেন ধনসম্পদে ভরে গিয়েছে আপনার জীবন।
* প্রত্যেক গৃহস্থই তাঁর রান্নাঘরকে মন্দিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তাই মকর সংক্রান্তির আগে খেয়াল রাখুন আপনার রান্নাঘর যেন অপরিষ্কার না থাকে। তাই অবশ্যই সংক্রান্তির আগে রান্নাঘর এবং রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করুন। দেখবেন তাতেই সারা বছর আপনার সংসারে লক্ষ্মী বিরাজ করবেন। বজায় থাকবে আপনার সুস্থতাও।
* বাড়িতে আলপনা দিতে পারলে খুবই ভাল হয়। মকর সংক্রান্তিতে পুরো বাড়ির প্রতিটি ঘরে না পারলেও আপনার রান্নাঘর এবং ঠাকুর ঘরে আলপনা দিন। তাতেই দেখবেন আপনার সারাজীবন সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে গিয়েছে।
* মকর সংক্রান্তির দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও না যাওয়াই ভালো। দিনের বেলা কোথাও গেলেও, নিজের বাড়ি ছাড়া অন্যত্র রাত কাটাবেন না। তাতে কিন্তু আপনার সংসারের অমঙ্গল হতে পারে।
সর্বশেষ খবর
-
নেই মনের মানুষ? ‘প্রেমহীন’ পুজোয় এভাবেই করুন আনন্দ
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম