আকাশজুড়ে রঙের খেলা! নতুন রূপে ‘নভোনীল’, সাদা মেঘের উপর বেগুনির খেলা। আকাশের এই রং তো আগে দেখা যায়নি। এবার সেই অদেখা আকাশকেই নিজের ক্যামেরাবন্দি করে সকলের সামনে তুলে ধরলেন নভশ্চর ডন পেটিট। তাঁর দৌলতেই সকলে দেখলেন কীভাবে আঁধারঘেরা আকাশে খেলছে বেগুনি আলো! জানা যাচ্ছে, প্রায় ৫০ হাজার ফুট উপরে সেই আলোর খেলা ধরা পড়েছে। এই উচ্চতায় বিমানও ওড়ে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোশ্চর ডন পেটিটের তোলা সেই ছবি এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এমন দৃশ্য দেখে বিস্মিত মহাকাশপ্রেমীরা।
আরও পড়ুন:
নিজের এক্স হ্যান্ডল পোস্টে আকাশের এই বিরল ছবি শেয়ার করেছেন ডন। তাঁর উচ্চপ্রযুক্তি সম্পন্ন ক্যামেরায় ছবিটি তুলেছিলেন মহাকাশ স্টেশন থেকে। ছবি পোস্ট করে ডন লেখেন, ‘মেঘের ভিতর দিয়ে উজ্জ্বল বেগুনি অপূ্র্ব আলোর খেলা ধরা পড়ল।’ এটি আসলে ফ্ল্যাশ অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বোচ্চ অংশে মেঘের ঘর্ষণে যে আলোর রেখা অনবরত তৈরি হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে, যা সাধারণভাবে চোখে পড়ে না, সেটাই ধরা পড়েছে ডনের ক্যামেরায়। এ প্রসঙ্গে তিনি নিজের ক্যামেরার বর্ণনাও দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, মহাকাশের এমন বিরল রূপ ধরা পড়েছে তাঁর ওই ক্যামেরার কৃতিত্বেই।
Nadir views from ISS of bright purple lightning flashing through clouds. These thunderheads can be upwards of 50,000 feet, higher than most planes fly, and so are best observable from orbit! I used a Nikon Z9 at 1/1200th shutter speed and 120fps to optimize for lightning detail. pic.twitter.com/q2lBCTXezF
Advertisement— Don Pettit (@astro_Pettit) August 21, 2026
এই প্রথম নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ডন প্রায়শয়ই নিজের ক্যামেরার লেন্সে বন্দি করার চেষ্টা করেন মহাশূন্যকে। আর তাতে ধরা পড়ে নানা অদেখা ছবি। দিন দুই আগেই আলোয় সাজানো বেনারসের ছবি তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন। তাও দারুণ প্রশংসিত হয়েছিল। এখন কালো মেঘের মাঝে বেগুনির রং দেখে কেউ কেউ বলছেন, অপূর্ব! কারও মন্তব্য, সুন্দর! মহাবিশ্ব আসলে এমনই অপূর্ব, যার অধিকাংশই আমাদের দৃষ্টির বাইরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উর্বশীর তেরঙ্গা গাউনে বিতর্ক, জাতীয় পতাকার অপমান! ‘দেশের আবেগই…’, পালটা নায়িকার
-
অবসরের পর পেনশন পাবেন তো? মানতেই হবে এই নিয়ম, সতর্ক করছে ইপিএফও
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়াকড়ি, গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা, আর কী সিদ্ধান্ত মন্দির কমিটির?
-
পাকিস্তানের পরমাণু কেন্দ্রে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?