Gaganyaan

গগনযানের চার নভোচরই পুরুষ, কেন নেই কোনও মহিলা?

'১৪০ কোটি দেশবাসীকে মহাকাশে পৌঁছে দেবেন আমাদের চার নভোচর', বলছেন মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১৬:২৮

options
link
গগনযানের চার নভোচরই পুরুষ, কেন নেই কোনও মহিলা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযানের পর গগনযান। চাঁদের দক্ষিণ মেরু জয় করার পর এবার মহাকাশে নভোচর পাঠানোই ‘পাখির চোখ’ ইসরোর (ISRO)। মঙ্গলবারই এই মিশনের চার মহাকাশচারীর নাম প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন নির্বাচিত নভোচররা সকলেই পুরুষ? কেন কোনও মহিলা মহাকাশচারীকে রাখা হয়নি তালিকায়?

Advertisement

এখনও পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত যে চারজন মহাকাশচারী অন্তরীক্ষে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন দুই মহিলা সুনীতা উইলিয়ামস ও কল্পনা চাওলা। কিন্তু গগনযান মিশনের সমস্ত নভোচরই পুরুষ। কেন এই মিশনে কোনও মহিলা মহাকাশচারীকে পাঠানো হচ্ছে না? এবিষয়ে ইসরোর তরফে কোনও বিবৃতি দেওয়া না হলেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এর পিছনে রয়েছে একটিই ফ্যাক্টর। আসলে গগনযানের মহাকাশচারী বাছা হয়েছে দেশের টেস্ট পাইলটদের ভিতর থেকে। আর এই মুহূর্তে দেশে কোনও মহিলা টেস্ট পাইলট নেই। সেই কারণেই নির্বাচিতরা সকলেই পুরুষ। প্রসঙ্গত, টেস্ট পাইলটরা সকলেই অত্যন্ত দক্ষ চালক। এবং বিপদের পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় থাকতে পারেন তাঁরা। সেই কারণেই মহাকাশচারী বাছার সময় টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মধ্যবিত্তের পাশে থাকার বার্তা, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের দাবি মোদির]

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সফল মহড়া হয় গগনযানের (Gaganyaan Mission)। ২০২৫ সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের নিয়ে পাড়ি দেওয়ার কথা অন্তরীক্ষে। দীর্ঘকালীন কঠিন প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছিল বাছাই মহাকাশচারীদের। এদিন তাঁদের নাম ঘোষণার সময় মোদি বলেন, ১৪০ কোটি দেশবাসীকে মহাকাশে পৌঁছে দেবেন আমাদের চার নভোচর।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ, ভুগছিলেন বয়সজনিত অসুখে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.