ISRO

ওজন ৪০০০ কেজি, রবিবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ, তুঙ্গে প্রস্তুতি

বিরাট উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেবে ‘বাহুবলী’ রকেট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৫, ২১:৩৬

options
link
ওজন ৪০০০ কেজি, রবিবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ, তুঙ্গে প্রস্তুতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতের অন্যতম লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থায় উন্নতি। সেই কারণে একদিকে যেমন পরিকাঠামোয় উন্নয়নে দেশজুড়ে কাজ হচ্ছে, অন্যদিকে আধুনিক যোগাযোগের জন্য একের পর এক উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছে। রবিবার একই কারণে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ সিএমএস-০৩। যার ওজন ৪, ৪১০ কেজি। এতখানি ভারী উপগ্রহকে মহাকাশে পাঠানোও এক দক্ষযজ্ঞ। সেই কঠিন কাজ করবে এলভিএম৩-এম৫ রকেট ওরফে ‘বাহুবলী’।

Advertisement

ইসরোর তরফে জানানো হয়েছে, ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। এই কাজ করবে ৪৩.৫ মিটার দৈর্ঘ্যের বাহুবলী। সব ঠিক থাকলে রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে এলভিএম৩-এম৫ রকেট চেপে মহাকাশে পাড়ি দেবে ৪, ৪১০ কেজি ওজনের উপগ্রহ সিএমএস-০৩। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ইসরোর বিজ্ঞানীদের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক’দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় রাডার অ্যান্টেনা যৌথভাবে কক্ষপথে স্থাপন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। মূলত হিমবাহ, জঙ্গল, ভূকম্পন জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের খবর দেবে এই রাডার অ্যান্টেনা। ইসরো এবং নাসা যৌথ ভাবে সিন্থেটিক অ্যাপারচার মিশন (নিসার) শুরু করে। সেই অভিযানের অধীনে এই অ্যান্টেনা স্থাপন করা হয়। যেটি ৩৩ ফুট দীর্ঘ। পৃথিবী থেকে ৪৬০ মাইল দূরে মহাকাশে স্থাপন করা হয়েছে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন এই রাডার অ্যান্টেনা। 

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন