সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট গ্রহ নিয়ে কোনও নক্ষত্রে যদি সংসার করে, তবে তার কৃতিত্ব এতদিন ছিল সূর্যেরই। একমাত্র সৌরমণ্ডলেই আটটি গ্রহ নিজেদের মতো করে নক্ষত্রের চারপাশে ঘুরছিল। তবে এবার দোসর মিলল। খুঁজে পেলেন এই গ্রহের বিজ্ঞানীরাই। সাম্প্রতিক আবিষ্কারে জানা যাচ্ছে, ঠিক আরেকটি সৌরমণ্ডলেরও সন্ধান মিলছে। যদিও তাকে ছোট সংস্করণই বলা যায়। তবে সে নক্ষত্রের সংসারেও আছে আটটি গ্রহই।
[ পৃথিবীর বাইরেও কি রয়েছে প্রাণ? নয়া ‘ভিনগ্রহের যান’ ঘিরে জল্পনা তুঙ্গে ]
সম্প্রতি এই নক্ষত্রের সংসারের কথা ঘোষণা করেছে নাসা। কেপলার স্পেস টেলিস্কোপ থেকে প্রতি মুহূর্তেই অসংখ্য ডেটা জমা হচ্ছে বিজ্ঞানীদের হাতে। গুগলের মেশিন লার্নিং টেকনোলজি ব্যবহার করে প্রাপত ডেটা থেকে এই নক্ষত্রমণ্ডলের হদিশ মিলেছে। বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালেজিন্সে ব্যবহার করেই এই সাফল্য মিলিছে। যে নক্ষত্রকে কেন্দ্র করছে ওই আটটি গ্রহ, সেটির নাম দেওযা হয়েছে ‘কেপলার ৯০’। আকারে প্রায় সূর্যের কাছাকাছি। পৃথিবী থেকে প্রায় ২৫৪৫ আলোকবর্ষ দূরে তার অবস্থান। এই নক্ষত্রকে কেন্দ্র করেই পরিভ্রমণ করছে আটটি গ্রহ। কতটা ছোট এই নক্ষত্রের সংসার? একটা উদাহরণে তা স্পষ্ট হবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ঠিক যতটা, নক্ষত্রটি থেকে তার সিস্টেমের দূরতম গ্রহের দূরত্বও ঠিক ততখানি। এই দূরত্বের মধ্যেই পাক খাচ্ছে আরও সাতটি গ্রহ। ফলত গ্রহগুলির উষ্ণতা যে বেশি হবে তা সহজেই অনুমেয়। সে কারণে সেখানে জীবনের বিকাশ হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
[ দানবীয় মহাজাগতিক রাক্ষস! ব্রহ্মাণ্ডে খোঁজ মিলল সবচেয়ে ‘প্রবীণ’ অন্ধকূপের ]
এই সংসারে সদ্য যে গ্রহটির খোঁজ মিলেছে তার নাম দেওযা হয়েছে ‘কেপলার ৯০i’। পৃথিবীর মতোই পাথুরে তার উপরিভাগ। তবে তাপমাত্রা অত্যন্ত বেশি। বিজ্ঞানীরা অঙ্ক কষে দেখেছেন তা প্রায় ৪২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সূর্যের নিকটতম গ্রহ বুধের উষ্ণতার কাছাকাছি। আর গ্রহটি তার নক্ষত্রকে পূর্ণ পরিভ্রমণ করছে পৃথিবীর হিসেবে মোটামুটি ১৪ দিনে। অর্থাৎ আমাদের এখানে যা দুই সপ্তাহ, ওই গ্রহের সেই সময়েই এক বছর পূর্ণ হচ্ছে। বলা বাহুল্য সে অবিজ্ঞতার সাক্ষী থাকতে এখনও গ্রহটিতে কোনও বাসিন্দা নেই। নয়া নক্ষত্রমণ্ডল আবিষ্কার হওয়ার পর থেকেই বিজ্ঞানীমহলে খুশির হাওয়া। এতদিনে দোসর মিলেছে সৌরমণ্ডলের। আপাতত আর কোন নক্ষত্রের আটটি গ্রহ নিয়ে সংসার নেই। ফলত নয়া গ্রহ ও নক্ষত্রের খুঁটিনাটি জানার আগ্রহে উদগ্রীব বিজ্ঞানীরা।
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার