সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সয়ুজ এম এস ১০ স্পেসক্রাফটে চড়ে শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ সেন্টারে রওনা দিয়েছিলেন রাশিয়া এবং আমেরিকার দুই নভশ্চর। কিন্তু মাঝ রাস্তা থেকেই ফিরতে হল তাঁদের। মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের কারণে যাত্রা সম্পূর্ণ হওয়ার আগেই জরুরি অবতরণ করতে হল ওই নভশ্চরদের।
[মার্কিন সংস্থার গোপন নথি পাচার! এফবিআই-এর জালে চিনা গুপ্তচর]
রাশিয়ার অ্যালেক্সই ওভাচিনিন এবং আমেরিকার নিক হগকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু মাঝ আকাশে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই নভোশ্চর কাঁপছেন। সেই সঙ্গে হাত-পা ছুঁড়ছেন। সে ছবি দেখার পরই ভাল করে পরীক্ষা করলে দেখা যায়, রকেটে ফুটো। তার পরই বুস্টার রকেটটির জরুরি অবতরণ করানোর কথা ভাবা হয়। তবে দু’জনেরই কোনও ক্ষতি হয়নি। বৈকনুর থেকে বৃহস্পতিবার ওই রকেট উৎক্ষেপণের সময় উৎক্ষেপণ কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে দাঁড়িয়েছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক। তিনি জানিয়েছেন, উৎক্ষেপণের পর আকাশে উঠে যাওয়ার সময় রকেটের কোনও গলদ তাঁর চোখে পড়েনি। রকেটটি যখন আরও উচ্চতায় উঠে ওই সাংবাদিকের নজরের বাইরে চলে যায়, তখনই দুর্ঘটনাটি ঘটেছে বলে বিশেষজ্ঞদের অনুমান।
[নভেম্বরেই ফের বৈঠক ট্রাম্প-কিমের, সুসম্পর্ক বজায় রাখার বার্তা]

সর্বশেষ খবর
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল