সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস (Uranus)। তার গা থেকেই ঠিকরে বেরোচ্ছে আলোক তরঙ্গ। বিজ্ঞানের ভাষায় এক্স-রে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই এক্স-রের কথা জানিয়েছে।

[আরও পড়ুন: নিউটাউনের বাজারকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ, খোঁজ চলছে বিকল্পের]
নাসার (Nasa) তৈরি ভয়জার-২ স্পেসক্রাফ্ট অনেকদিন ইউরেনাসের গতিবিধি জানতে ঘুরে বেড়াচ্ছে। সেই স্পেসক্রাফ্ট থেকেই জানা গিয়েছে, ইউরেনাস থেকে বেরিয়ে আসছে মহাজাগতিক রশ্মি। তবে শুধু ভয়জার-২ স্পেসক্রাফ্টই নয়। হাবল টেলিস্কোপের রিপোর্টও একই কথা বলছে। হাবলের রিপোর্ট বলছে, সেকেন্ডে সেকেন্ডে ছিটকে বেরিয়ে আসছে এক্স-রে। নাসার ওয়েবসাইট মারফত জানা গিয়েছে, এর আগে ২০০২ সালে চন্দ্রা টেলিস্কোপের মাধ্যমে ইউরেনাস থেকে মহাজাগতিক রশ্মি বেরনোর কথা সামনে আসে। তার পর ২০১৭ সালে একই ঘটনা ধরা পড়ে। এর পর ২০২১।
[আরও পড়ুন: দীর্ঘ সময় মহাকাশে থাকলে ছোট হয়ে যায় হৃদয়! চাঞ্চল্যকর দাবি গবেষকদের]
নতুন গবেষণায় জানা গিয়েছে, এই আলোক তরঙ্গ প্রতিফলনের কারণ হল সূর্যের (Sun) রশ্মি। কিন্তু সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব অনেকটা। যে কারণে ইউরেনাস হিমশীতল গ্রহ। তাহলে কীভাবে আলোক তরঙ্গ প্রতিফলিত হচ্ছে? সেটাই ভাবাচ্ছে গবেষকদের। তার জন্য অনেকে বলেছেন, শনি গ্রহের দু’টি উপগ্রহ। সে কারণে আলোক তরঙ্গ বেরোতে দেখা যায়। এই একই কারণে হয়তো ইউরেনাস থেকেও আলোক তরঙ্গ বিচ্ছুরিত হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের