স্টাফ রিপোর্টার: টি-২০ বিশ্বকাপে ওয়াংখেড়ের সেই সেমিফাইনালের ছবি এখনও যে টাটকা৷ এই ফরম্যাটে ভারত যতবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে, মুম্বইয়ে সিমন্সদের হাতে দুরমুশ হওয়ার সেই ছবি বারবার ভেসে উঠবে ভারতীয় ফ্যানদের চোখের সামনে৷ হয়তো ধোনি ও তাঁর ছেলেদের সামনেও৷ না হলে ভারত অধিনায়ক আগাম সতর্কবার্তা দিয়ে রাখবেন কেন? কেনই বা মার্কিন মুলুকে প্রথম টি-২০ ম্যাচের আগে ভারত অধিনায়ক বলবেন, এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর!
টেস্ট অধিনায়ক হিসাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দাপট দেখিয়ে এসেছেন কোহলি৷ তবে টি-২০ ফরম্যাট মানে অন্য ক্রিকেট৷ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সঙ্গে যার কোনও তুলনা চলে না৷ দলে ঢুকেছেন ক্রিস গেইল, ব্র্যাভো, পোলার্ডদের মতো বিগ হিটাররা৷ নিজেদের দিনে যাঁরা একাই ম্যাচের রং বদলে দিতে পারেন৷ নেটে ক্রিস গেইল রোদ চশমা পরে এমন মারকাটারি ভঙ্গিতে ব্যাট করলেন, যেন বুঝিয়ে দিতে চাইলেন, আমেরিকাতে গেইল ঝড়ের জন্য যেন প্রস্তুত থাকে সবাই৷ ধোনি নিজেও জানেন কাজটা কঠিন হবে তাঁর জন্য৷ টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে তাই বলে দিলেন, “মনে হয় না টেস্টে হারটা এখন আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মাথায় থাকবে৷ যারা টি-২০ দলে খেলবে, তাদের বেশিরভাগই তো ওখানে ছিল না৷ উত্তেজক ম্যাচ হতে চলেছে৷ আমেরিকার মাটিতে ক্রিকেটকে জনপ্রিয় করতে এর থেকে ভাল আর কী-ই বা হতে পারে?”
ক্যাপ্টেন বিরাট ক্যারিবিয়ানদের ধরাশায়ী করেছেন টেস্টে৷ ক্যাপ্টেন ধোনি কি এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের বদলা নিতে পারবেন? এখন তারই অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও