সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে কান পাতলে শোনা যায় বোমার শব্দ৷ দৈনন্দিন জীবনে আচমকা থাবা বসায় সন্ত্রাস৷ এভাবেই বেড়ে উঠতে অভ্যস্ত কাশ্মীরের শিশুরা৷ সেই প্রতিকূলতাকে জয় করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যান অভিভাবকরা৷ আর তখনই জন্ম নেয় আব্বু আম্মাজের মতো রত্নরা৷
(সোশ্যাল মিডিয়ায় এবার মৌলবাদীদের নিশানায় সানিয়া)
খেলার দুনিয়ায় ফের উজ্জ্বল হল কাশ্মীরের নাম৷ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশকে তাক লাগিয়ে দিয়েছে খুদে এই বক্সার৷ দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছে সে৷ দ্বিতীয় শ্রেণির আব্বুর এমন সাফল্যে গোটা কাশ্মীর তাকে কুর্নিশ জানিয়েছে৷ রাজৌরির আট বছরের খুদে বক্সারকে জেলা প্রশাসন এবং পুলিশের তরফেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে৷ জাতীয় স্তরে সোনা এনেছে সন্তান৷ গর্বিত বাবা আব্বাস সাদাকি বলছেন, “এখন সবে পথচলা শুরু৷ আমি ওকে অলিম্পিকের বক্সিং রিংয়ে দেখতে চাই৷ উপরওয়ালার কাছে প্রার্থনা করি, গোটা বিশ্বে ও যেন এভাবেই বারবার দেশের মুখ উজ্জ্বল করতে পারে৷”
(মৃত্যুর হুমকি দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে)
আব্বুরাই অশান্ত কাশ্মীরকে শান্তির বার্তা দেবে৷ সন্ত্রাসের ঝড়কে রুখে দেবে৷ আশা, কাশ্মীরের স্থানীয়দের৷
সর্বশেষ খবর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?
-
৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার, দাঁও মারছে বেআইনি গেস্ট হাউসগুলিও! বিপাকে বাংলাদেশিরা
-
তরুণীকে বিলাসবহুল গাড়ির চাকায় পিষে দিয়েছে ছেলে, তবু পুত্রের পাশেই হায়দরাবাদের সাংসদ!
-
মাত্র .০৯ মিটারের জন্য দ্বিতীয়, এশিয়াডের আগে আত্মবিশ্বাসী নীরজ বলছেন, ‘আমি ফিরছি’
-
ক্রমশ চাপ বাড়ছে শওকতের, এবার ভাঙড় বিস্ফোরণ মামলায় জুড়ল ইউএপিএ ধারাও