শিশুর সঙ্গে খেলতে বিমানবন্দরের মেঝেতেই বসে পড়লেন ধোনি

দেখে নিন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০১৭, ১৫:৫৫

options
link
শিশুর সঙ্গে খেলতে বিমানবন্দরের মেঝেতেই বসে পড়লেন ধোনি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার। তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনি কতটা সাদা-মাটা, তা ফের বুঝিয়ে দিলেন তিনি। ধোনির পিতৃত্বসুলভ ছবিটা দেখলে কে বলবে বাইশ গজে ইনিই বোলারদের ঘাম ছুটিয়ে দেন। কী করলেন তিনি? না, জিভার সঙ্গে নতুন কোনও ছবি নয়, পুণে দলের সতীর্থ ইমরান তাহিরের ছেলের সঙ্গে খেলবেন বলে বিমানবন্দরের মেঝেতেই বসে পড়লেন মাহি।

Advertisement

[আমার দেখা আইপিএলের অন্যতম সেরা ইনিংস: শচীন]

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাহিরের ছেলে গিবরানের সঙ্গে ধোনির খেলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এর আগে জিভার সঙ্গে বাড়ির লনে হামাগুড়িও দিতে দেখা গিয়েছিল তাঁকে। বাইশ গজে তাঁর বর্তমান পারফরম্যান্স নিয়ে যতই সমালোচনা হোক না কেন, মাঠের বাইরে এই ধোনি সে সবের ধার ধারেন না। বাচ্চাদের সঙ্গে যে সময় কাটাতে তিনি দারুণ ভালবাসেন, এই ভিডিওতে সেটাই স্পষ্ট। ঘরোয়া ক্রিকেট খেলার সময় ঝাড়খণ্ডের সতীর্থদের সঙ্গেও প্লে-স্টেশনও খেলতেন মাটির মানুষ মাহি।

Advertisement

Looks like #Supergiant Tahir Jr. is a big @mahi7781 fan!💜 Learning from the best😎 #RPSG #MahirTahir #RangWahiJungNayi

Advertisement

A post shared by Rising Pune Supergiant (@punesupergiants) on

[OMG! শীঘ্রই ভারতে আসতে চান রোনাল্ডো]

চলতি আইপিএল-এ ধোনির ঝুলিতে খুব বেশি রান ঢোকেনি। একটি ম্যাচেই সেরা ফিনিশার হিসেবে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। তাঁর সমালোচনা শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। আইপিএল-এ পুণে দলের নেতৃত্ব খুইয়েছেন তিনি। তবে ক্যাপ্টেন কুলের অধিনায়কত্বের দক্ষতা নিয়ে তাঁর ভক্তদের মনে কোনও দ্বিধা নেই। পুণের পরবর্তী প্রতিপক্ষ হায়দরাবাদ। চারমিনারের শহরে উড়ে যাওয়ার সময়ই সম্ভবত ভিডিওটি শুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। লাগাতার ছ’টি ম্যাচ জিতে লিগ তালিকার তিন নম্বরে উঠে এসেছে পুণে। ভিডিও থেকেই স্পষ্ট, প্লে অফ নিশ্চিত করার আগে বেশ হালকা মেজাজেই রয়েছেন ধোনি-তাহিররা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.