সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে (ODI World Cup 2023) চমক দেখাচ্ছেন রশিদ খানরা (Rashid Khan)। চারটে ম্যাচ জিতেছেন আফগানরা। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে বেগ দিয়েও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ের কাছে উড়ে গেলেও আফগানিস্তান কিন্তু নজর কেড়ে নিয়েছে ক্রিকেটে।
ফুটবলে কিন্তু আফগানরা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ১৬ নভেম্বর আফগানিস্তানের খেলা রয়েছে কাতারের সঙ্গে। সেই ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন আফগানিস্তানের ১৮ জন ফুটবলার। আফগানিস্তান ফুটবল ফেডারেশনের (Afghanistan Football Federation) বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তাঁদের।
[আরও পড়ুন: ODI World Cup 2023: ফিরল চল্লিশ বছর আগের স্মৃতি, ম্যাক্সওয়েল মনে করালেন কপিল রূপকথা]
গত মাসে বিদেশে খেলা তিন আফগান ফুটবলার এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছে, আফগানিস্তান ফুটবল ফেডারেশন দুর্নীতিগ্রস্ত। সাউথএন্ড ইউনাইটেডের হয়ে খেলা নূর হুসিন জানান, ”শেষ বার ক্যাম্পে আমরা ১৮ জন স্থির করেছিলাম অনেক হয়েছে। সামনের দিকে এগোতে হল আমাদের বন্ধ করতে হবে ফেডারেশনের এই দুর্নীতি।”
তিনি আরও বলেছেন, ”আমরা সত্যি সত্যিই পরিবর্তন করতে চাই। দেশের ফুটবলারদের সাহায্য করতে চাই। কারণ ফিফার তরফ থেকে যে অর্থ আসে, তা সঠিক ভাবে খরচ করা হচ্ছে না। নিম্নশ্রেণির হোটেলে আমাদের থাকতে দেওয়া হয়। আমাদের জন্য বরাদ্দ করা হয় খারাপ বিমান। আমরা চাই আফগানিস্তানের ফুটবল সামনের দিকেই অগ্রসর হোক। কিন্তু এই মুহূর্তে যারা ফুটবল পরিচালনা করছে, তাদের হাতে পড়ে সঠিক দিশা পাবে না দেশের ফুটবল।”
ফুটবলাররা সম্মিলিত ভাবে যে চিঠি দিয়েছেন, তাতে সই করেছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক ফয়জল। তিনি বলেছেন, ”বিশ্বের সামনে অন্য এক আফগানিস্তানকে দেখাতে চাই আমরা। ফিফা যেন আমাদের আর্থিক সহযোগিতা বন্ধ করে, এই মর্মে আবেদন করেছি। কারণ ফিফার পাঠানো অর্থ সেই সব লোকেদের পকেটে ঢুকবে, যারা দেশের ফুটবল ফেডারশেন চালাচ্ছে।”
যদিও আফগান ফুটবল ফেডারেশনের সচিব বেহরাম সিদ্দিকি এই অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন। ফিফার মুখপাত্র জানিয়েছে, এই সব অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল ফিফা। বিষয়টি খতিয়ে দেখছে ফিফা।”
[আরও পড়ুন: ‘এটা বিশ্বকাপ, পাড়ার টুর্নামেন্ট নয়’, পাক নিন্দুকদের যোগ্য জবাব শামির]
সর্বশেষ খবর
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
মাও বঙ্গ ব্রিগেডের কফিনে শেষ পেরেক! পুলিশের জালে কিষানজি-আকাশের ২ দেহরক্ষী
-
হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাঙ্গা লিগ, মিছিল ঘিরে তপ্ত ঢাকা, ৫০০-র বেশি গ্রেপ্তার
-
রোহিত ইস্যুতে সংঘাত, মতবিরোধ লক্ষ্মণের সঙ্গেও! আগরকরের বিদায়ের নেপথ্যে একাধিক বিস্ফোরক কারণ