ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কাঠামোকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সোমবার তারা ২০২৬-২৭ মরসুম থেকে শুরু করে ন্যূনতম ১৫ বছরের জন্য পুরুষ ও মহিলা ক্লাব প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য টেন্ডার আহ্বান করেছে। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, পারস্পরিক সম্মতিতে এই মেয়াদ ২০ বছর পর্যন্তও বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন:
তবে সম্প্রতি নতুন নামে আত্মপ্রকাশ করা ইন্ডিয়ান ফুটবল লিগ এর বাণিজ্যিক স্বত্ব এই আরএফপি-তে রাখা হয়নি।
ফেডারেশনের এক শীর্ষ কর্তার বক্তব্য, “আমরা ন্যূনতম ১৫ বছরের জন্য বাণিজ্যিক স্বত্ব দিতে চাইছি। বিডার রাজি থাকলে ২০ বছরের চুক্তিও সম্ভব।” আগের মতো এবার আরএফপি প্রকাশ্যে দেওয়া হচ্ছে না। আগ্রহী সংস্থাগুলিকে ২.৫ লক্ষ টাকার বিনিময়ে নথিটি কিনতে হবে। ফেডারেশন স্পষ্ট জানিয়েছে, অর্থপ্রদানকারী সংস্থাই কেবল বিড জমা দিতে পারবে। এই অধিকার অন্য কোনও সহযোগী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরযোগ্য নয়। নির্ধারিত অর্থ না দিলে বিড সরাসরি বাতিল করা হবে।
প্রি-বিড বৈঠক হবে ১১ মার্চ। বিড জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ এবং ২০ মার্চ খোলা হবে খাম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির