AIFF

সঙ্গীতা-সুইটিদের ‘বঞ্চনা’! কল্যাণকে তোপ, জবাব চেয়ে বিস্ফোরক চিঠি দিলেন মহিলা ফুটবল প্রধান

কল্যাণকে চিঠি লিখেছেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তথা মহিলা ফুটবল কমিটির প্রধান। ছোট জার্সি, কোচ বদল, বিদেশে প্রস্তুতি-সমস্ত ইস্যুতেই ক্ষোভ উগরে দিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:৪১

options
link
সঙ্গীতা-সুইটিদের ‘বঞ্চনা’! কল্যাণকে তোপ, জবাব চেয়ে বিস্ফোরক চিঠি দিলেন মহিলা ফুটবল প্রধান
দীর্ঘ আড়াই দশক পর যোগ্যতা অর্জন করে এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারতের মহিলা ফুটবল দল। ফাইল ছবি।

দীর্ঘ আড়াই দশক পর যোগ্যতা অর্জন করে এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারতের মহিলা ফুটবল দল। কিন্তু প্রতিযোগিতায় একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি টিম ইন্ডিয়া। গ্রুপের তিনটে ম্যাচেই হার জুটেছে। যারমধ্যে জাপানের কাছে ১১ গোল খাওয়ার লজ্জাও রয়েছে। আবার প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দলকে মাপে ছোট জার্সি পাঠানোর মতো ঘটনাও ঘটিয়েছে ফেডারেশন। এবার সেসব নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে বিস্ফোরক চিঠি দিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ভালেঙ্কা আলেমাও।

Advertisement

গোয়ার ফুটবল প্রশাসক ভালেঙ্কা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি মহিলা ফুটবল কমিটির প্রধানও। চিঠিতে তিনি লিখেছেন, “ভারতের মহিলা ফুটবল দল নিয়ে কিছু বিষয় আগেই নজরে এসেছিল। কিন্তু দলের খেলা থাকায় এতদিন চুপ ছিলাম। এখন সেগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।” এশিয়ান কাপের ছয় সপ্তাহ আগে হঠাৎ করে ক্রিসপিন ছেত্রীর মাথায় হেড কোচ হিসেবে জুড়ে দেওয়া হয় অ্যামেলিয়া ভালভার্দেকে। ভারতকে এশিয়ান কাপে নিয়ে যাওয়ার কারিগর এই বঙ্গসন্তান কোচ হয়ে যান তাঁর সহকারী। সেই ঘটনায় ক্ষুব্ধ ভালেঙ্কা।

Advertisement

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ভালেঙ্কা লিখেছেন, “নিয়ম অনুযায়ী কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়ে, কার্যনির্বাহী কমিটিতে আলোচনা করতে হয়। এক্ষেত্রে কি সেসব হয়েছে? নাহলে কার সিদ্ধান্তে হঠাৎ করে প্রতিযোগিতার দেড় মাস আগে নতুন কোচ নিয়োগ করা হল?” অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলার আগে তুরস্কে শিবির করে ভারত। ভালেঙ্কার দাবি, ফেডারেশনের সভায় ঠিক হয়েছিল দল প্রস্তুতি নিতে চিনে যাব। কে গন্তব্য বদলের সিদ্ধান্ত নিয়েছেন, জানতে চেয়েছেন ভালেঙ্কা।

Advertisement

এখানেই শেষ নয়। এশিয়ান কাপে নামার আগে জার্সি বিভ্রাটে পড়েন ব্লু টাইগ্রেসরা। ম্যাচের মাত্র দু’দিন আগে টিম হোটেলে পৌঁছয় ভারতীয় দলের জার্সি। কিন্তু ফুটবলারদের ৮০ শতাংশের গায়েই আঁটেনি সেই পোশাক। শোনা যায়,বয়সভিত্তিক দলের জার্সি পাঠানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। সেই জার্সি সকলের থেকেই মাপে ছোট। কেন দলকে জার্সি নিয়ে সমস্যায় পড়তে হল, সেই প্রশ্নও তুলেছেন ভালেঙ্কা। এই বিষয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠক দাবি করেছেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.