কলম্বোয় ফের ভারতীয়দের দাপট, দ্বিতীয় দিনের শুরুতেই বেসামাল শ্রীলঙ্কা

কলম্বোয় নজির গড়লেন অলরাউন্ডার অশ্বিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৮:১৬

options
link
কলম্বোয় ফের ভারতীয়দের দাপট, দ্বিতীয় দিনের শুরুতেই বেসামাল শ্রীলঙ্কা

ভারত: ৬২২/৯ ডিক্লেয়ার (পুজারা- ১৩৩, রাহানে-১৩২, সাহা-৬৭, জাদেজা-৭০*)

Advertisement

শ্রীলঙ্কা: ৫০/২

Advertisement

দ্বিতীয় দিনের শেষে ৫৭২ রানে এগিয়ে ভারত

Advertisement

দেবাশিস সেন, কলম্বো: কখনও গলের পরিসংখ্যান সামনে তুলে ধরে তো উইকেটকে সবুজে মুড়ে ফেলে ভারতীয় ক্রিকেটারদের চমকাতে চেষ্টা করেছে লঙ্কাবাহিনী। কিন্তু কোনওভাবেই যেন পূজারা-রাহানেদের আটকানো সম্ভব হচ্ছে না। টিম ইন্ডিয়া নামক সুনামিতে ভেসে যাচ্ছে শ্রীলঙ্কান শিবির। আর সেই অতল সমুদ্রে হাবুডুবু খেয়ে কোনওভাবেই নিজেদের রক্ষা করতে পারছেন না রঙ্গনা হেরাথরা। কলম্বো টেস্টে দ্বিতীয় দিনের শেষে চান্ডিমালদের অবস্থাকে এভাবে ব্যাখ্যা করলে বাড়িয়ে বলা হবে না।

20631593_1435869863164945_1475062655_n

[জাতীয় দলের হকি খেলোয়াড়ের রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য]

একটা দলের এক ইনিংসের পর স্কোরবোর্ডে যদি ৬০০-র বেশি রান জ্বলজ্বল করে, তবে তাদের আত্মবিশ্বাসও যে রানের পাহাড়ের মতোই চূড়ায় পৌঁছে যায়, তা বলাইবাহুল্য। চেতেশ্বর পূজারা থেকে অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা থেকে অশ্বিন, ব্যাট হাতে সকলে মিলেই দলকে অনায়াসে বড় রানে পৌঁছে দিলেন। যদিও এমন বোলিং সহায়ক পিচে কাজটা তাঁদের পক্ষে মোটেই সহজ ছিল না। রাহানে বলছেন, “ড্রেসিং রুমে বসে ভাবছিলাম এই পিচে কোন ধরনের শট খেলা উচিত হবে। ওরা চার স্পিনার নিয়ে খেলছিল। তাই স্পিনের বিরুদ্ধে দাপট বজায় রাখতে চেয়েছিলাম। ওরা লং স্পেলে খেলাটাই আমাদের পক্ষে লাভজনক হল।”

[‘হামারা পাকিস্তান’ বলে প্রবল রোষের মুখে মিকা সিং]

পূজারার সেঞ্চুরির পর এদিন ১৩৩ রানে দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন রাহানে। তবে শুক্রবার কলম্বোয় নজর কাড়লেন আরেক অলরাউন্ডার। তিনি রবিচন্দ্রন অশ্বিন। রানের গতি বাড়ানোর জন্য হার্দিক পাণ্ডিয়ার আগেই তাঁকে ব্যাট করতে পাঠিয়ে দেন অধিনায়ক। যার পূর্ণ লাভ তোলেন অশ্বিন। ফাটকা খেলা বেশ ভালভাবেই কাজে দিল। এদিন টেস্টে ১১তম হাফসেঞ্চুরির (৫৪) সঙ্গে পাঁচদিনের ক্রিকেটে ২০০০ রানও ঝুলিতে ভরে ফেললেন তিনি। এবং এর ফলে বাইশ গজের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি, ইমরান খান ও ইয়ান বোথামকেও পিছনে ফেলে দিলেন। তাঁদের থেকেও কম সংখ্যক ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন তিনি। শুধু তাই নয়, টেস্টে ২৭৯টি উইকেটের মালিক মাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০০ রানের মাইলফলক অতিক্রম করার নজির গড়লেন। এখনও পর্যন্ত এই কৃতিত্বের অধিকারী ছিলেন কপিল দেব, হরভজন সিং এবং অনিল কুম্বলে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এদিন সাফল্য পেলেন তামিলনাড়ুর স্পিনার। দু’টি উইকেট তুলে নিয়ে শুরুতেই শ্রীলঙ্কাকে জোর ধাক্কা দেন তিনি। জাদেজাও ৭০ রান করে দলকে ৬০০-র গণ্ডি পের করতে সাহায্য করেন।

গলের পর টানা দুটি টেস্টের প্রথম ইনিংসে ৬০০ রান করল টিম ইন্ডিয়া। তার উপর শুরুতেই বেসামাল লঙ্কার ব্যাটিং অর্ডার। সবমিলিয়ে ২০১৫-র পর শ্রীলঙ্কার মাটিতে বিরাটের নেতৃত্বে টেস্ট সিরিজ জয়ের দিকেই এগিয়ে চলেছে ভারত। তবে দেখার, এবার রঙ্গনা হেরাতদের ফলো-অন করাতে পারে কিনা মেন ইন ব্লু।

[আঁকার অনুমোদন নেই ইসলামে, হেনস্তার শিকার ক্রিকেটার মইন আলি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.