ভেঙে গেল ৮৭ বছর পুরনো রেকর্ড। যে নজির এতদিন ছিল লিওনেল মেসির দেশের ক্লাবের। এবার সেই রেকর্ড ভেঙে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব আল নাসর। গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে ইতিহাসে নাম তুলল সৌদি আরবের ক্লাব। কিন্তু তারপরও অসন্তুষ্ট রোনাল্ডো। নিজের দলের জন্য নয়। অন্য ম্যাচে যে ঘটনা ঘটল, তাতে পর্তুগিজ কিংবদন্তি সমর্থকদের আজীবনের জন্য নির্বাসিত করার ডাক দিয়েছেন।
আরও পড়ুন:
সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল খালিজ। রোনাল্ডো গোল পাননি। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। তাতেই নজির। বিশ্বের আর কোনও ক্লাব যা করতে পারেননি। এই নিয়ে টানা ৯৪ ম্যাচে গোল করল আল নাসর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে গোলের বন্যা শুরু হয়। তারপর এমন কোনও ম্যাচ হয়নি, যেখানে গতবারের সৌদি চ্যাম্পিয়নরা গোল পায়নি। ৯৪ ম্যাচে মোট ২৪৮টা গোল করেছে।
এই নজির আগে ছিল লিওনেল মেসির দেশের ক্লাবের। আর্জেন্টিনার শীর্ষ লিগে টানা ৯৩টি ম্যাচে ৩০১ গোল করেছিল রিভার প্লেট। ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত টানা গোল করেছিল তারা। সেখানে আল নাসর আগের ম্যাচেই ২-১ গোলে হারিয়ে রিভার প্লেটের নজির ছুঁয়ে ফেলেছিল। সেখানে প্রথম গোলটি ছিল রোনাল্ডোর।
কিন্তু এই ম্যাচের পর প্রবল ক্ষুব্ধ ৪১ বছর বয়সি তারকা। সৌদি লিগে অন্য ম্যাচে আল হিলাল ৬-০ গোলে হারায় আল তাউনকে। সেখানে হিলালের মিডফিল্ডার রুবেন নেভেস বল ধরলেই তাউন সমর্থকরা ‘জোটা’র নাম ধরে চিৎকার করছিল। গতবছর গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা প্রয়াত হন। নেভেস ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। সেই ‘জোটা’র নাম ধরে তাঁকে বিব্রত করার চেষ্টা করছিলেন তাউন সমর্থকরা। তাতেই রেগে আগুন রোনাল্ডো। তিনি বলেন, “লিগ কর্তৃপক্ষের উচিত এই সমর্থকদের নিষিদ্ধ করা। সব কিছুর একটা সীমা থাকা দরকার। এরকম সমর্থকদের মাঠে ঢুকতে দেওয়াই উচিত নয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর