Mohun Bagan

আশিসের চোটের ধাক্কা সামলাতে মোহনবাগানে লোবেরার প্রাক্তন ‘শিষ্য’, কে এই ফুটবলার?

১৪ ফেব্রুয়ারি যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই মরশুমের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। তার আগে বড় ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২১:০৭

options
link
আশিসের চোটের ধাক্কা সামলাতে মোহনবাগানে লোবেরার প্রাক্তন ‘শিষ্য’, কে এই ফুটবলার?
আশিস রাইয়ের পরিবর্ত ঘোষণা মোহনবাগানের। ছবি এক্স।

১৪ ফেব্রুয়ারি যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই মরশুমের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan)। তার আগে বড় ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। অনুশীলন চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছেন আশিস রাই। তবে নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের পরিবর্ত হিসাবে আমে রানওয়াড়ের নাম ঘোষণা করেছে মোহনবাগান।

Advertisement

২৮ বছর বয়সি এই ডিফেন্ডার সোমবার থেকে দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের এই ফুটবলার মূলত রাইট ব্যাক। তাঁর সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরশুমের শেষ পর্যন্ত। আমে রানওয়াড়ে যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের রক্ষণে শক্তি বাড়ল।

Advertisement

সের্জিওর কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে। তাছাড়াও খেলেছেন এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু ইউনাইটেডের মতো ক্লাবেও। ২০১১ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ২০১১-২০১৩ পর্যন্ত অনূর্ধ্ব-১৭ এবং ২০১৩-২০১৫ পর্যন্ত অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের হয়ে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিলেন রক্ষণভাগের এই ফুটবলার।

Advertisement

একদিন আগেই সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ লোবেরা বলেছিলেন, “অন্যতম নয়, মোহনবাগানই দেশের সেরা দল।” নতুন হেডকোচের গলায় এমন আত্মবিশ্বাসের ঝলক দেখার পর সমর্থকদের মধ্যে নতুন করে আশা সঞ্চারিত হয়েছে। মেরেনার্সরা চাইছেন ট্রফি ধরে রাখতে। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে আশিস রাইয়ের ফুটবলারের জায়গা ভরাট করা সহজ কাম্য নয়। এখন দেখার, সেই জায়গায় কতটা মানিয়ে নিতে পারেন আমে। প্রসঙ্গত, কেরালা ব্লাস্টার্স ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে। রবিবার রাত থেকেই তা পাবেন সবুজ-মেরুন সমর্থকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.