‘ডিডিএলজে’ থেকে ‘রকি আউর রানি’, ‘প্রপোজ ডে’তে ফিরে দেখা বলিউডের সেরা দশ প্রেম নিবেদন
প্রেমের সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ প্রপোজ ডে’তে দেখে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় এই ছবিগুলির প্রেম নিবেদনের মুহূর্ত।
আরও পড়ুন:
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জব উই মেট। 'প্রাক্তন' জুটি শাহিদ কাপুর ও করিনা কাপুরের শেষ ছবি হলেও তা আজও অনাবিল আনন্দ দেয় দর্শককে। গীতের প্রাণোচ্ছল মুহূর্ত, হাসি ভরা মুখ আজও দর্শকের মনে এক আলাদা আমেজ আনে। ভুল মানুষের জন্য সমস্য নষ্ট করে নিজেকে গুটিয়ে নেওয়া গীত একটা সময়ে বুঝতে পারে তার সঠিক মনের মানুষ হল 'আদিত্য' শাহিদ কাপুর। এক বর্ণও ব্যয় না করে এই ছবির...
২০০৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'কাল হো না হো'। এই ছবিতেও 'লাভ গুরু' সেই শাহরুখ। 'নয়না'র সঙ্গে 'আমন'-এর অম্লমধুর সম্পর্ক ধীরে ধীরে বদলে যায় ভালোবভাসায়। কিন্তু ভালোবাসলেই যে সেই মানুষকে জীবনে পাওয়া যাবে এমনটা তো নয়। নিয়তির পরিহাসে দু'জনের এক হওয়া হয় না। 'নয়না' প্রীতি জিন্টার সংসার গড়ে ওঠে 'শেখর' সইফের সঙ্গে। কিন্তু এই ছবিতে শেখরের সঙ্গে ভুল বোঝাবুঝির মুহূর্তে ডায়েরি হাতে অব্লীলায় মনের কথা...
আরও পড়ুন:
এই তালিকায় জায়গা করে নিয়েছে 'রকি আউর রানি কি প্রেম কাহানি'। বাঙালি ও পাঞ্জাবী পরিবারের দু'টি ছেলেমেয়ের জমাট প্রেমের বুনোটে তৈরি এই ছবির পরতে পরতে যেন ভালোবাসার এক আলাদা রোমাঞ্চ। এই ছবির জনপ্রিয় প্রেম নিবেদনের মুহূর্ত আর সঙ্গে সেই জনপ্রিয় রেট্রো মিউজিক 'আভি না যাও' এক আলাদা আবেগ তৈরি করে প্রত্যেক সিনেপ্রেমীদের মনে। তাই প্রপোজ ডে'তে এই ছবিকে একেবারেই বাদ দিলে চলবে না।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'শেরশাহ' ছবিতে গুরুদুয়ারে কিয়ারা ও সিদ্ধার্থের একটি দৃশ্য ছিল যেখানে পর্দার ক্যাপ্টেন বাত্রাকে দেখা গিয়েছিল প্রেমিকার মাথায় তোলা ওড়নার শেষ অংশটুকু ধরে গুরুদুয়ারে প্রদক্ষিণ করতে। যা শেষ হওয়ার পর পর্দায় কিয়ারাকে সিদ্ধার্থ অভিনন্দনও জানান। এর থেকে মিষ্টি প্রেম নিবেদনের মুহূর্ত আর কীই বা হতে পারে?
বহুদিনের বন্ধুত্ব, কিন্তু একে অপরের মন পড়তে বড্ড সময় নিয়ে ফেলেছিল। কোন ছবির কথা হচ্ছে বুঝতে পারছেন? ছবি 'জানে তু ইয়া জানে না'। পর্দায় জেনেলিয়া ডি'সুজা ও ইমরান খানের বন্ধুত্ব, না বলা ভালোবাসা সারা ছবি জুড়ে মন ভালো করে দিলেও, 'কাহানি মে টুইস্ট' আসে এক্কেবারে শেষে। যখন বিমানবন্দরে অদিতিকে প্রেম নিবেদন করে জয়। সেই মুহূর্ত কি আর ভোলার? অনাড়ম্বর প্রেম নিবেদন ঠোঁটের কোণায় অজান্তেই এক...