সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে বিসিসিআই-এর প্রেসিডেন্টের আসনে বসতে চলেছেন অনুরাগ ঠাকুর৷
আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান পদে আসিন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শশাঙ্ক মনোহর৷ তারপরই বোর্ডের পরবর্তী সভাপতির খোঁজ শুরু হয়৷ পছন্দের তালিকায় উঠে আসে অনুরাগ ঠাকুর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম৷ ভারতের প্রাক্তন অধিনায়ক সিএবি-র সভাপতি পদ সামলাচ্ছেন৷ সেই সঙ্গে বিসিসিআই-এর উপচেষ্টা কমিটিরও সদস্য তিনি৷ ফলে বোর্ড সভাপতি হতে হলে বেশ কয়েকটি পদ ছাড়তে হবে সৌরভকে৷ এদিকে, বোর্ড সচিব থেকে সভাপতির পদে আসতে বিশেষ বাধা পেতে হবে না অনুরাগকে৷ সূত্রের খবর, পূর্বাঞ্চলের ছ’টি সংস্থারই সমর্থন পাচ্ছেন হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সভাপতি অনুরাগ৷ সেক্ষেত্রে এমসিএ প্রেসিডেন্ট অজয় শিরকে হবেন নয়া বোর্ড সচিব৷
আগামী বরিবার সভাপতি বেছে নিতে বৈঠকে বসবেন বোর্ড সদস্যরা৷ সেখানেই অনুরাগ ঠাকুরের নামের ওপর সম্ভবত সিলমোহর পড়তে চলেছে৷ অর্থাৎ সচিব থেকে সভাপতির কুরসিতে বসা আর নেহাতই সময়ের অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ