সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ছ’মাসে বিসিসিআইয়ের দায়িত্ব থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন অনুরাগ ঠাকুর। তবে এখনও প্রয়োজন পড়লে যে তিনি ফের একবার বোর্ডের দায়িত্ব নেবেন, এক সাক্ষাৎকারে জানালেন প্রাক্তন বোর্ড সভাপতি। কয়েকদিন আগেই অনুরাগ ঠাকুরের জন্মদিনে তাঁকে বোর্ডের প্রশাসনিক পদে আনার পক্ষে সওয়াল করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার এজন্য সিএবি প্রেসিডেন্টকে ধন্যবাদও জানালেন অনুরাগ।
[গরু পেটানোর প্রতিবাদ করে ওড়িশায় আক্রান্ত পর্যটকরা]
সৌরভের প্রসঙ্গে ঠাকুর বলেন, ‘সৌরভ যা বলেছেন তাতে আমি আপ্লুত। কোনও প্রাক্তন ভারত অধিনায়ক যখন আপনার সম্পর্কে এই ধরনের কথা বলেন, তখন খুবই ভাল লাগে। আমি এখনও কিছু ঠিক করিনি। তবে ভারতীয় ক্রিকেটের প্রয়োজনে আমি সবসময় এগিয়ে আসব। দায়িত্ব নিতে আমি ভয় পাই না।’ এর পাশাপাশি তিনি আরও জানান, গত ছ’মাসে বোর্ডের দায়িত্ব থেকে সরলেও অন্যান্য কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিশেষ করে হিমাচল প্রদেশে অ্যাথলেটিক্স এবং হকির জন্য বিভিন্ন উদ্যোগও নিয়েছেন। এমনটাই জানান অনুরাগ।
[নগ্ন ছবিতে আসক্ত স্বামী, শিক্ষা দিতে এই কাজটাই করলেন মহিলা]
আদালতে মিথ্যে হলফনামা জমা দেওয়া এবং লোধা কমিশনের সুপারিশ কার্যকর না করার জন্য অনুরাগের উপর আদালত অবমাননার মামলা রুজু করা হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ায় তাঁকে ওই মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এদিকে, ছ’মাস হয়ে গেলেও এখনও লোধা কমিশনের সুপারিশ কার্যকর করতে পারল না সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি। তাই ফের অনুরাগকে বোর্ডের প্রশাসনিক পদে নিয়োগ করা হবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন।
[নয়া কায়দায় পুরনো দল চেন্নাইকে স্বাগত জানালেন ধোনি]
সর্বশেষ খবর
-
‘বিরোধীদের সঙ্গে এরকমই হবে’, অভয়া মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষছেন নির্মল!
-
‘ককরোচ’ রুখতে হাতিয়ার বন্দে মাতরম! দেশজুড়ে প্রচারে বিজেপি, নিশানায় কংগ্রেস
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু
-
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী
-
বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি