Mohun Bagan Armando Sadiku

ডুরান্ড কাপ জিতে শহর ছাড়লেন সাদিকু, আচমকা কোথায় গেলেন মোহনবাগান তারকা?

সাদিকুর গোলে ডুরান্ড ফাইনালে পৌঁছয় মোহনবাগান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ২১:২৯

options
link
ডুরান্ড কাপ জিতে শহর ছাড়লেন সাদিকু, আচমকা কোথায় গেলেন মোহনবাগান তারকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানকে (Mohun Bagan) ডুরান্ড কাপ জিতিয়ে কলকাতা ছাড়লেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। ইউরো কাপের (২০২৪) কোয়ালিফায়ারে ৮ তারিখ চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলা রয়েছে আলবানিয়ার। জাতীয় দলে ডাক পেয়েছেন সাদিকু। সেই কারণে তিনি উড়ে গেলেন দেশে। ১০ তারিখ ফের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে আলবানিয়ার। সাদিকুর দেশের প্রতিপক্ষ পোল্যান্ড। 

Advertisement

ইউরো কাপের যোগ্যতা পর্বে আলবানিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, মলদোভা, ফারো আইল্যান্ড। গ্রুপে শীর্ষে রয়েছে চেক প্রজাতন্ত্র। দ্বিতীয় স্থানে আলবানিয়া। ৩ ম্যাচ খেলে সাদিকুর দেশের সংগ্রহে ৬ পয়েন্ট।  

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে স্বস্তি, ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকির]

রবিবার ইস্টবঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। ১০ জনের সবুজ-মেরুন দিমিত্রি পেত্রাতোসের দেওয়া গোলে ম্যাচ জেতে। সাদিকু ফাইনালে গোল পাননি। কিন্তু সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেন সাদিকু। তাঁর গোলে গোয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছয় জুয়ান ফেরান্দোর দল। আর ফাইনালে যুবভারতীতে শেষ হাসি তোলা ছিল মোহনবাগানের জন্য।  

Advertisement

[আরও পড়ুন: ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে মহামেডান, প্রয়াত সমর্থককে জয় উৎসর্গ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.