বুধবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ঘিরে আগ্রহ নেই দর্শকদের

কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৮, ১৮:১৮

options
link
বুধবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ঘিরে আগ্রহ নেই দর্শকদের

স্টাফ রিপোর্টার: অবাক হলেও সত্যি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মরু শহরে আগ্রহ তলানিতে এসে ঠেকেছে। রবিবার আবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছে। কিন্তু সংগঠকদের মাথায় হাত। কারণ, টিকিট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই।  গত বুধবার দুবাইতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সংগঠকরা একপ্রকার পালিয়ে বেড়াচ্ছিলেন। যেহেতু তাঁদের কাছ থেকে টিকিট নেওয়ার জন্য আসছিল ঘনঘন ফোন। অথচ, আগামী রবিবার একই দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তবু টিকিট নিয়ে কারও কোনও মাথাব্যথাই নেই। “প্রথম ম্যাচে টিকিট নিয়ে মানুষের মনে যথেষ্ট আগ্রহ ছিল। আসলে তারা ভাবতে পারেনি আগামী রবিবার সুপার ফোরে ফের ভারত-পাকিস্তান খেলতে পারে। এখন টুর্নামেন্টের যা পরিস্থিতি তাতে ভারত-পাক ম্যাচ এশিয়া কাপে তিনবার হতে চলেছে। যদি ভারত ও পাকিস্তান ফাইনাল খেলে। তাই মানুষের মন থেকে এই ম্যাচ নিয়ে আগ্রহ কিছুটা থিতিয়ে গিয়েছে।” সংগঠকদের পক্ষ থেকে এক অন্যতম কর্তা একথা বলছিলেন।

Advertisement

[টিম রোহিত যেন বুর্জ খলিফার হীরক ভাণ্ডার]

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস মনে করছেন, ভারত-পাক ম্যাচের আগ্রহ কখনওই  কমতে পারে না। ইউনিসের মতে, “দুবাইয়ের মাঠ খুবই ভাল। ভারত এখানে নিয়মিত খেলে। এখানকার স্টেডিয়াম ভর্তি হওয়া দেখে আমরা অভ্যস্ত। ভারত-পাকিস্তান ম্যাচ এখানে হলে কখনও স্টেডিয়াম ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না।” ভারত-বাংলাদেশ ম্যাচ গতকাল হয়ে গেল। দেখা গিয়েছে স্টেডিয়ামে দর্শক সংখ্যা যথেষ্ট ভাল ছিল। ভারত-পাকিস্তান ম্যাচ হলেই দু’দেশের টি-শার্টের বিক্রি থাকে তুঙ্গে। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তাও জানিয়ে দিলেন এখানকার স্থানীয় এক দোকানদার।

Advertisement

[বলিউডে পা রাখছেন বিরাট! প্রকাশ্যে ছবির পোস্টারও]

ম্যাচের আগেই অবশ্য এশিয়া কাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন এক প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ভারত ছাড়া কোনও দল এবার এশিয়া কাপে ফেভরিট হতে পারে না। আসলে তাঁর মনে এতটা আস্থা জোগানোর প্রধান বিষয় হল, পাকিস্তানকে দুরমুশ করে ভারতের জয়। “ভারত অবশ্যই এশিয়া কাপ জিতবে। এনিয়ে আমার মনে কোনও সংশয় নেই। তার কারণ একটাই, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অসাধারণ পারফরম্যান্স। তাই এশিয়া কাপ জিততে চলেছে ভারত।” বলেন আজহার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.