সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু মাঠের লড়াই জিতে শুধু যে দেশকে সোনা এনে দেন এমনটা নয়, মাঠের বাইরেও তিনি ‘হিরো’৷ সে কথাই প্রমাণ করে দিলেন ভারতীয় অ্যাথলিট কৃষ্ণা পুণিয়া৷ তাঁর সাহস এবং তৎপরতায় সম্মান রক্ষা হল দুই কিশোরীর৷
রাজস্থানের চুরু গ্রাম দিয়ে গাড়ি করে ফিরছিলেন ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কৃষ্ণা৷ স্থানীয় রেলগেটের সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করার সময় হঠাৎই তাঁর চোখে পড়ে, তিনজন যুবক মিলে দু’টি কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করছে৷ সাত-পাঁচ না ভেবে তাদের আটকাতে সঙ্গে সঙ্গে এগিয়ে যান তিনি৷ কৃষ্ণাকে তেড়ে আসতে দেখে মোটরবাইকে চেপে সেখান থেকে চম্পট দেয় ওই তিনজন৷ যদিও একজনকে বাইক থেকে টেনে ফেলে দেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার৷ তিনি বলেন, “দূর থেকে নজরে পড়ে দু’জন কিশোরীকে তিনজন মিলে হেনস্তা করার চেষ্টা করে চলেছে৷ মনে হল, ওরা তো আমার বোনও হতে পারত৷ তাই সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলাম৷”
অভিযুক্ত ওই যুবককে আটকে রেখে পুলিশে ফোন করেন তিনি৷ তবে পুলিশের ঢিলেমিতে বেশ অসন্তুষ্ট পুণিয়া৷ বিরক্ত অ্যাথলিট বলেন, “মাত্র দু’মিনিটের দূরত্বেই রয়েছে থানা৷ তা সত্ত্বেও পুলিশকে একাধিকবার ফোন করার পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয়৷” স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৩৯ বছরের অ্যাথলিট৷
সর্বশেষ খবর
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক