অজি পেস ঝড়ে মুখ থুবড়ে পড়লেন বিরাটরা

স্মিথ অ্যান্ড কোম্পানিকে হোয়াইটওয়াশের স্বপ্ন অধরাই থেকে গেল কোহলিদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৭, ০৮:৩২

options
link
অজি পেস ঝড়ে মুখ থুবড়ে পড়লেন বিরাটরা

ভারত: ১১৮ (কেদার-২৭, পাণ্ডিয়া-২৫)

Advertisement

অস্ট্রেলিয়া: ১২২/২ (হেনরিকস-৬২*, হেড- ৪৮*)

Advertisement

৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার হলটা কী? এই দলই নাকি টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টিতে বিপক্ষের ত্রাস হয়ে ওঠে! সত্যিই, এই দলই তো? সন্দেহ হতেই পারে। কারণ মঙ্গলবার যেভাবে অজি পেসের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন-আপ, তাতে বিশ্বাস করা মুশকিল যে এই ব্যাটসম্যানরাই বাইশ গজে ঝড় তোলেন।

[ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ]

গুয়াহাটিতে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির হাইভোল্টেজ ম্যাচের আসর বসেছে। দুর্দান্ত ফর্মে থাকা ধোনি-বিরাটদের আরও একটা জয় দেখতেই গ্যালারি ভরিয়েছিলেন সমর্থকরা। কিন্তু ফ্যাকাসে মুখেই ফিরতে হচ্ছে তাঁদের। তবে ভারতের এই হার নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না বিশেষজ্ঞরা। একদিন ব্যতিক্রম হয়েই থাকে। তাছাড়া উইকেটে যা আর্দ্রতা ছিল, তাতে এমনিও বড় স্কোর হওয়া সম্ভব ছিল না। বিরাটরা পরাস্ত হলেও অবশ্য তাঁদের পাশেই দাঁড়াচ্ছে নেটদুনিয়া। নেটিজেনরা তো আবার মজা করে বলছেন, ফর আ চেঞ্জ (একটু বদলের জন্য) নাকি ভারত হার মেনেছে। একঘেয়ে এত ম্যাচ জিততে আর কারই বা ভাল লাগে। অনেকের আবার বক্তব্য, আসলে দিওয়ালিতেই সিরিজ জয় সমর্থকদের উপহার দিতে চান বিরাটরা। তাই শেষ ম্যাচ পর্যন্ত সিরিজে রয়ে গেল টানটান উত্তেজনা।

[রোনাল্ডোদের জার্সি গায়ে চাপাতে চলেছেন বহরমপুরের এই কিশোর]

তবে হাসি-ঠাট্টা যতই হোক, একটা বিষয় নিশ্চয়ই ভাবাবে রবি শাস্ত্রীকে। আর তা হল ভারতের অলডাউন হয়ে যাওয়া। রোহিত থেকে বিরাট, মণীশ থেকে ধাওয়ান, অজি পেসের সামনে রুখে দাঁড়াতে পারলেন না কেউই। ৭০ রানে সাতটি উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যায় দল। একশোর গণ্ডি পার করাই যেন কঠিন হয়ে পড়েছিল। তবে পাণ্ডিয়া ও কেদার যাদব মান রক্ষা করেন। ভারতের মতোই শুরুতে ওয়ার্নার, ফিঞ্চকে হারিয়ে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। কিন্তু তারপরই পালটায় ছবি। হেনরিকস আর হেড সেই যে জাঁকিয়ে বসলেন ক্রিজে, মাঠ ছাড়লেন এক্কেবারে দলকে জিতিয়ে।

ওয়ানডে সিরিজে যে লক্ষ্য অধরা থেকে গিয়েছিল, টি-টোয়েন্টিতেও তা এবারের মতো পূরণ হল না। দেশের মাটিতে স্মিথ অ্যান্ড কোম্পানিকে হোয়াইটওয়াশ করা স্বপ্নই থেকে গেল কোহলিদের। আর গুয়াহাটিতে ম্যাচ বাঁচিয়ে নিজেদের সম্মান রক্ষা করল অজিবাহিনী। সৌজন্যে বেহরেনডর্ফের (৪) দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে হেনরিকস-হেড জুটির অসামান্য পার্টনারশিপ। টার্গেট ছিল বেশ কম। আর দাপটের সঙ্গেই সেই লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.