রুদ্ধশ্বাস ম্যাচে হার ভারতের, শেষ বলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

শেষ হাসি হাসলেন অজিরাই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ২২:৩৮

options
link
রুদ্ধশ্বাস ম্যাচে হার ভারতের, শেষ বলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

ভারত- ১২৬/৭ (রাহুল ৫০, কুল্টার-নাইল ৩/২৬)
অস্ট্রেলিয়া- ১২৭/৭ (ম্যাক্সওয়েল ৫৪, বুমরাহ ১৬/৩)

Advertisement

অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেবাশিস সেন, বিশাখাপত্তনম: টি-২০ ম্যাচ মানেই কুড়ি ওভারে চার-ছয়ের বন্যা। কে কত বড় স্কোর তুলতে পারে তার প্রতিযোগিতা। দর্শকরাও বড় স্কোরিং ম্যাচ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু লো স্কোরিং ম্যাচেও টানটান উত্তেজনা তৈরি হতে পারে, টেনশনে আঙুলের নখ খেয়ে ফেলতে পারেন দর্শকরা তা-ই দেখাল রবিবারের ম্যাচ। বিশাখাপত্তনমে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে সব রসদই মজুত ছিল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হতশ্রী পারফরম্যান্স। যার জেরে স্কোরবোর্ডে উঠল মাত্র ১২৬ রান। তাও আবার সাত উইকেট খুইয়ে। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কাজটাও যে সহজ হবে না তা ভারতীয়দের শরীরী ভাষাই বলে দিচ্ছিল। হাড্ডাহাড্ডি, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়াই। ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নিল তারা। সিরিজে ১-০ এগিয়ে গেল তারা।

Advertisement

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত শর্মা মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তারপর ইনিংসের হাল ধরেন আরেক ওপেনার কেএল রাহুল (৫০) এবং অধিনায়ক বিরাট কোহলি (২৪)। কিন্তু জাম্পার বলে কোহলি আউট হতেই ধস নামে ব্যাটিংয়ে। একে একে পন্থ এবং তারপর রাহুলও ফিরে যান। দুর্দান্ত বল করেন অজি ফাস্ট বোলার কুল্টার-নাইল। কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়ারা দ্রুত আউট হন। ধোনি কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু এদিন তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়ে। ভারত তোলে ১২৭ রান সাত উইকেট খুইয়ে।

[শচীন ‘দেশদ্রোহী’! অর্ণব গোস্বামীর নজিরবিহীন আক্রমণের মুখে কিংবদন্তি ক্রিকেটার]

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপত্তি হয় অজি ব্যাটিংয়ের। পরপর দুটি উইকেট পড়ে যায় তাদের। চার নম্বরে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝোড়ো ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। ৫৬ রান করে চাহালের বলে আউট হন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসটাই বলা যায় টার্নিং পয়েন্ট ম্যাচের। তাঁকে যদি আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠানো যেত তাহলে ম্যাচের রাশ ভারতের হাতে থাকত। ব্যাটিংয়ের ব্যর্থতা ঢাকতে আপ্রাণ চেষ্টা করেন বিরাটরা। আঁটসাট ফিল্ডিং, কৃপণ বোলিং দিয়ে অজিদের যতটা সম্ভব আটকানোর চেষ্টা করেন ভারতীয় ক্রিকেটাররা। ১৯তম ওভারে দুটি উইকেট নেন বুমরাহ। কিন্তু তাতেও আটকানো যায়নি অস্ট্রেলিয়ার জয়। ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নেন ফিঞ্চরা। বিফলে যায় বুমরাহ. চাহালদের পরিশ্রম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.