জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। সোমবার বোলপুরে মুখোমুখি হয়েছিল বর্ধমান ব্লাস্টার্স ও নর্থ ২৪ পরগনা এফসি। তবে দু’দলের ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। দু’টো দলই লিগ টেবিলে মাঝামাঝি জায়গায় রয়েছে। ফলে বিরাট কোনও অদলবদল হল না। তবে সেরা চারে যাওয়ার জন্য একটা পয়েন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আরও পড়ুন:
বিএসএলের শুরুটা ভালো হয়নি বর্ধমান ব্লাস্টার্সের। টানা চার ম্যাচে হারের ধাক্কা ভুলে কামব্যাক করেছে তারা। টানা চারটি ম্যাচও জেতে। আগের সপ্তাহের সেরা কোচও হয়েছিলেন সন্দীপ নন্দী। শক্তিশালী সুন্দরবনকে হারিয়ে উজ্জীবিত ছিল তারা। তবে নর্থ ২৪ পরগনাও যথেষ্ট শক্ত প্রতিপক্ষ। তারা আগের ম্যাচে এফসি মেদিনীপুরকে হারিয়েছিল। এদিন দু’দলের ম্যাচে কেউই গোল করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর আশা করা হয়েছিল, দ্বিতীয়ার্ধে ফলাফল বদলাতে মরিয়া চেষ্টা করবে দুই দল। সেটা করল ঠিকই। তবে স্কোরলাইন বদলাল না।
এই মুহূর্তে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। ১০ ম্যাচে সুন্দরবনের ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। পাঁচে রয়েছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। ১০ ম্যাচে তাদের ১৪ পয়েন্টে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে বর্ধমান। এরপর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!