আসন্ন বিশ্বকাপের আগে আরও এক ধাক্কা ব্রাজিলের। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন। ফলে আরও দুশ্চিন্তা বাড়ল ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তির। রিয়াল সূত্রে জানানো হয়েছে, মিলিতাও এখনও বাঁ-পায়ের পেশির চোট থেকে মুক্ত হতে পারেননি। ইতিমধ্যেই তিনি রিয়ালের হয়ে মরশুমের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। এবং বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।
আরও পড়ুন:
স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলিতাওয়ের পুরনো চোট ফিরে এসেছে। সম্ভবত তাঁর অস্ত্রোপচার হতে পারে। সেক্ষেত্রে মিলিতাওকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। শোনা যাচ্ছে, তাঁকে অন্তত ৪ থেকে ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। তেমন হলে তাঁর পক্ষে বিশ্বকাপে মাঠে নামা কার্যত অসম্ভব।
এদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর আশা করছেন, নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাবেন। সম্প্রতি তিনি বলেছেন, “আমি আশা করছি নেমার বিশ্বকাপে খেলবে। ও যদি ব্রাজিল দলে থাকলে ভালোই হবে। কারণ, ও ব্রাজিলকে সাহায্য করতে পারবে।”
রোনাল্ডিনহোর এই মন্তব্য যে ব্রাজিল কোচ আন্সেলোত্তির উপর চাপ বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও বলেছেন, “এমনিতে আমার সঙ্গে নেমারের বন্ধুত্বের সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভাধর ফুটবলার নেইমার।” তবে একইসঙ্গে একথাও তিনি জানিয়েছেন, নেইমারকে দলে নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ আন্সেলোত্তি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বৌমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর
-
টাকার ছড়াছড়ি! এক দলেই খরচ ১০৬ কোটি, আরও বড় হচ্ছে দেশের এই ফ্রাঞ্চাইজি লিগ
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়