Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
East Bengal

লিগের লড়াইয়ে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, আর্থিক জরিমানা-সহ দু’ম্যাচ নির্বাসিত মিগুয়েল

২৮ এপ্রিল ওড়িশা এফসি এবং ৫ মে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ম্যাচে দলে পাওয়া যাবে না মিগুয়েলকে। ইস্টবেঙ্গল সূত্রে জানা গিয়েছে, শনিবারই আপিল কমিটির কাছে তাঁর শাস্তি কমানোর আবেদন করবে ক্লাব।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:৫৭

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:৫৭

options
link
লিগের লড়াইয়ে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, আর্থিক জরিমানা-সহ দু’ম্যাচ নির্বাসিত মিগুয়েল zoom
লাল-হলুদ জার্সিতে মিগুয়েল। ফাইল ছবি।
Advertisement

আশঙ্কাই সত্যি হল। দু’ম্যাচের জন্য নির্বাসিত মিগুয়েল ফিগুয়েরা। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হল। বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে ম্যাচে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে নির্বাসিত করা হয়েছে। সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানাও কবলেও পড়তে হয়েছে মিগুয়েলকে। 

জানা গিয়েছিল, তিন ম্যাচের নির্বাসন হতে পারে মিগুয়েলের। এর পরেই ফেডারেশনকে শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। আপাতত ইস্টবেঙ্গলের আবেদনের ভিত্তিতেই মিগুয়েলের বক্তব্য শুনেছিলেন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। এবার ফেডারেশন সূত্রে জানা গেল, ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখেই এই শাস্তি দেওয়া হয়েছে। ফলে ২৮ এপ্রিল ওড়িশা এফসি এবং ৫ মে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ম্যাচে দলে পাওয়া যাবে না মিগুয়েলকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইস্টবেঙ্গল সূত্রে জানা গিয়েছে, শনিবারই আপিল কমিটির কাছে তাঁর শাস্তি কমানোর আবেদন করবে ক্লাব। তবে এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে লাল-হলুদ শিবিরে বড়সড় ধাক্কা। দলের আক্রমণভাগে মিগুয়েলের অনুপস্থিতি যে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কোচিং স্টাফকে এখন বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচনের কারণে পুলিশ এই ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। প্রথমে ঠিক হয়েছিল ম্যাচটি ভুবনেশ্বরে হবে। তবে ওড়িশা এফসি’র হোম ভেন্যু কলিঙ্গ স্টেডিয়ামে সংস্কারের কাজ শুরু হওয়ায় সেখানেও মাঠ পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু হিসাবে গোয়ায় আয়োজন করা হচ্ছে ম্যাচটি। রবিবারই গোয়ার উদ্দেশে রওনা দেবে লাল-হলুদ। খেতাবের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা অস্কার ব্রুজোর দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি মরশুমে আইএসএল সিঙ্গল লেগ হওয়ায় এবার এখনও গোয়ার মাঠে খেলেননি লাল-হলুদ ফুটবলাররা। তাই সমর্থকহীন পরিবেশে খেলাটা দলের জন্য কিছুটা চাপের হতে পারে। এরই মধ্যে সমস্যার মাঝে মিগুয়েলের শাস্তির খবর সামনে এল। ফলে মিগুয়েলকে ছাড়াই দল গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। তাঁর অনুপস্থিতিতে ইস্টবেঙ্গল কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেটাই দেখার। তবে পরের ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও রশিদের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। বৃহস্পতিবার তিনি কিছুটা সময় মূল দলের সঙ্গে অনুশীলনও করেছেন। আগের কয়েকদিন মাঠে এলেও সাইডলাইনে রিহ্যাব করেছেন রশিদ। উল্লেখ্য, ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএলে পাঁচ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.