Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Rohit Sharma

ধুঁকতে থাকা মুম্বইয়ের হাল ফেরাতে কবে নামবেন রোহিত? জানা গেল দিনক্ষণ

চোটের কারণে আপাতত খেলতে পারছেন না। এখন কেমন রয়েছেন হিটম্যান? কবে মাঠে ফিরবেন? জানা গেল সেই দিনক্ষণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:২৯

options
link
ধুঁকতে থাকা মুম্বইয়ের হাল ফেরাতে কবে নামবেন রোহিত? জানা গেল দিনক্ষণ zoom
অনুশীলনে হিটম্যান। ছবি সংগৃহীত।

পাঁচখানা আইপিএল (IPL 2026) ট্রফির মালিক মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু গত তিনটে বছর তাদের সাফল্যের ভাঁড়ার একেবারে শূন্য। চলতি মরশুমে সাত ম্যাচে মাত্র দু’টি জয় পেয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল। পয়েন্ট টেবিলে আটে। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, মুম্বইয়ের জন্য অক্সিজেন এনে দিতে পারবেন একমাত্র রোহিত শর্মা (Rohit Sharma)। যিনি চোটের কারণে আপাতত খেলতে পারছেন না। এখন কেমন রয়েছেন হিটম্যান? কবে মাঠে ফিরবেন? জানা গেল সেই দিনক্ষণ।

জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু হয়েছিল মুম্বইয়ের। এরপর দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দলকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ে স্বস্তি ফিরেছিল। কিন্তু একটা ম্যাচ যেতে না যেতেই ফের কঙ্কালসার চেহারাটা স্পষ্ট হয় মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বই ইন্ডিয়ান্সকে একতরফাভাবে হারায় চেন্নাই সুপার কিংস। ১০৩ রানে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার নজিরও গড়ে তারা।

Advertisement

এই কোণঠাসা পরিস্থিতিতে কিছুটা হলেও সুখবর মুম্বই শিবিরে। চোট কাটিয়ে মাঠে ফেরার পথে রোহিত শর্মা। ২৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার সম্ভাবনা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। এবারের আইপিএলে আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে বেরিয়ে যান রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত পুরো ব্যাট করতে পারেননি তিনি। ৫.২ ওভারে আচমকাই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন। মাঠের মধ্যে চিকিৎসা করেও লাভ হয়নি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে চোটের জায়গায় স্ক্যানও হয় তাঁর। সেই রোহিত এখন ফিট হওয়ার পথে।

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে সম্পূর্ণ ফিটনেসের দিকে এগোচ্ছেন রোহিত। নিয়মিত অনুশীলনও করছেন। তাঁর ফেরা নিয়ে যথেষ্ট আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফ। তাঁর কথায়, “পুরো ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন রোহিত।” চলতি মরশুমে এখনও পর্যন্ত রোহিতের ব্যাট থেকে এসেছে ১৩৭ রান। স্ট্রাইক রেট ১৬৫। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৮ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংসই তাঁর একমাত্র অর্ধশতরান। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.