কার্লো আন্সেলোত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। একটি প্রখ্যাত স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, আন্সেলোত্তির কোচিংয়ে সিবিএফ দারুণ খুশি। তাই ইটালিয়ান কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার অর্থ, আরও এক বিশ্বকাপ ব্রাজিলের হেডস্যর থাকবেন তিনি।
আরও পড়ুন:
গত বছর মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচের পদে যোগ দেন ডন কার্লে। তারপর থেকে এখনও পর্যন্ত বর্ষীয়ান ইতালিয়ান কোচের কাজে রীতিমতো সন্তুষ্ট ব্রাজিলের ফুটবল কর্তারা। এমনিতে, আন্সেলোত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের চুক্তি রয়েছে। এখন সিবিএফ চাইছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে ব্রাজিলের দায়িত্ব আন্সেলোত্তির হাতে তুলে দিতে। শোনা যাচ্ছে, চুক্তির শর্ত ইতিমধ্যেই চূড়ান্ত। কাগজপত্রও তৈরি। তাঁকে বছরে ১ কোটি মার্কিন ডলার পারিশ্রমিক দেবে ব্রাজিল।
আন্সেলোত্তি আজকের প্রজন্মের অন্যতম সফল কোচ। ব্রাজিলের কোচ হিসাবেও বিস্তর সাফল্য পেয়েছেন তিনি। একটা সময় বিশ্বকাপের বাছাই পর্বে ধুঁকছিল তাঁর দল। কার্লের সময়ের শুরুটা তেমন ভালো না হলেও ক্রমে ছন্দে চলে আসে ব্রাজিল দল। ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে সেলেকাওরা। এবার অপেক্ষা বিশ্বমঞ্চে দলের হৃত গৌরব পুনরুদ্ধার করার। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। যে কোনও মূল্যে এবার সেই হৃত গৌরব ফেরাতে চায় সেলেকাওরা।
বিশ্বজয়ের লক্ষ্যে প্রাথমিক পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন কার্লে। জানা গিয়েছে, মে মাসে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ। তার মধ্যে ১১ জনের জায়গা মোটামুটি নিশ্চিত। তাঁদের নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন আন্সেলোত্তি। তালিকায় রয়েছেন গোলকিপার অ্যালিসন বেকার; ডিফেন্ডার মারকিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস; মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস এবং কাসেমিরো; আক্রমণভাগের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে
-
‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
-
জাহাজ লক্ষ্য করে ছুটে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই