সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবাসরীয় আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে উপস্থিত অনেকেই ধরে নিয়েছিলেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের ফিটনেসের কাছে সহজেই হার মানবেন বিনোদন জগতের তারকারা৷ কিন্তু তাঁদের ধারণা ভুল প্রমাণ করলেন সুজিত সরকার, অর্জুন কাপুররা৷ তাঁদের খেলা দেখে মনে হল ‘সেলেব্রিটি ক্লাসিকো’র জন্য রীতিমতো মতো অনুশীলন করেছেন তাঁরা৷ আর সেই কারণেই শুরুতে ধোনি-যুবিদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল অভিষেক বচ্চনের অল স্টার্স দল৷ তবে সারা বছর প্র্যাক্টিসে ফুটবল খেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও৷ তাই
তাঁদের হারানো চাট্টিখানি কথা নয়৷ ২-২ ড্র দিয়েই শেষ হয় ম্যাচ৷

কিন্তু মাঠ ছাড়ার সময় অল হার্টস দলের ক্যাপ্টেন কোহলির মুখে হাসি ফুটল না৷ চ্যারিটি ফুটবল ম্যাচ হোক বা ভারত-পাক মহারণ, নিজে ভাল পারফর্ম না করলে বা দলকে জেতাতে না পারলে মন খারাপ হয়ে যায় দিল্লির ব্যাটসম্যানের৷ এদিনও তেমনটাই হয়েছিল৷ ম্যাচের শেষ দিকে তাঁর পেনাল্টির আবেদন কানে নেননি রেফারি৷ অল হার্টসের হয়ে দু’টি গোল করেন যুবি ও লোকেশ রাহুল৷ তবে যে উদ্দেশ্যে ম্যাচের আয়োজন করা হয়েছিল, তা সফল৷ ক্রীড়া ও বিনোদন জগতের তারকাদের দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক৷ ম্যাচ থেকে উপার্জিত আয়ের পুরোটাই যাবে কোহলি ও জুনিয়র বচ্চনের স্বেচ্ছাসেবি ফাউন্ডেশনে৷

আর্ম ব্যান্ড পরে হাতে ফুটবল নিয়ে সমাজসেবা করার পালা শেষ৷ আগামী মাসের ৯ তারিখ দলকে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷ সেখানে চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া৷
সর্বশেষ খবর
-
এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ
-
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার সঙ্গে ‘প্রেমিকা’ তৃষা, বিচ্ছেদ গুঞ্জনকে কাঁচকলা!
-
‘কাল থেকেই ধর্মতলা সাফ করুন’, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শমীক?
-
‘নীরবতাই সর্বোত্তম পথ’, পিতৃশোকে কাতর মেসিকে নিয়ে বিশেষ বার্তা ইন্টার মায়ামি কোচের
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?