ইস্টবেঙ্গল-৩
সাদার্ন সমিতি-০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য টানা আটবার কলকাতা লিগ জিতে গত মরশুমে নিজেদেরই করা টানা সাতবার লিগ জয়ের রেকর্ড ভেঙে ফেলা। আর সেই লক্ষ্যভেদেই আরও একধাপ এগিয়ে গেল খালিদ জামিলের ছেলেরা। নিজেদের মাঠে প্রতিপক্ষ সাদার্ন সমিতিকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল করলেন রালতে, সামাদ আলি মল্লিক এবং আল আমনা।
[শ্রীলঙ্কা সফরে অশ্বিনের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ]
মরশুমের শুরুতে দল নামানো নিয়েই সংশয়ে ছিল সাদার্ন সমিতি। শেষ পর্যন্ত দল নামালেও খুব বেশিদিন একসঙ্গে অনুশীলন করতে পারেননি সাদার্নের খেলোয়াড়রা। আর গত কয়েকটি ম্যাচে সেটারই প্রভাব দেখা গিয়েছিল তাঁদের মধ্যে। আর সেকারণেই হয়ত বুধবারও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোকো সাকিবো-আবুবাকারদের খেলায় ছিল না সেরকম কোনও ঝাঁঝ। উলটোদিকে ম্যাচের শুরু থেকেই তেল দেওয়া মেশিনের মতোই ছুটল লাল-হলুদ ব্রিগেড। মাঝমাঠে নিজেদের মধ্যে পাস খেলে বারবার আক্রমণে যাচ্ছিল খালিদ জামিলের ছেলেরা। আর প্রত্যেকটি আক্রমণ তৈরি হচ্ছিল সিরিয়ান ফুটবলার আল আমনার পা থেকে। আগের ম্যাচগুলির মতো এদিনও ইস্টবেঙ্গলের গোটা মাঝমাঠকে নেতৃত্ব দিলেন আমনা। যদিও শুরুতেই গোল পেয়ে যায় কাজটা সহজই হয়ে গিয়েছিল লাল হলুদের পক্ষে। ম্যাচ শুরুর সাদার্ন রক্ষণের ভুলে বল পেয়ে যান রালতে। আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করতে এরপর আর কোনও ভুল করেননি তিনি। প্রথমার্ধে এরপরও একের পর এক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা।
[কামো ঝড়ে উড়ে গেল পাঠচক্র, জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের]
আগের ম্যাচের মতোই এদিনও দ্বিতীয়ার্ধে পালটে যায় ইস্টবেঙ্গলের খেলা। প্রথমার্ধের তুলনায় আরও বেশি আক্রমণের ঝড় তোলেন লাল হলুদ ফুটবলাররা। এর মধ্যেই সামাদ গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপরও একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন লাল হলুদের খেলোয়াড়রা। এর মধ্যেই গোলে শট নেন উইলিস প্লাজা। কিন্তু তাঁর শট বারে লেগে ফিরে আসলে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি আল আমনা। তবে এদিনও যেভাবে গোল মিস করলেন প্লাজা, তাতে অবশ্যই চিন্তার ভাঁজ পড়বে কোচ খালিদ জামিলের কপালে। এছাড়া ইস্টবেঙ্গল রক্ষণ গোটা ম্যাচে ভাল খেললেও মাঝেমধ্যেই দাঁড়িয়ে পড়ছিল। সাদার্নের ফুটবলাররা আরেকটু তৎপর হলে তাঁরাও গোল পেয়ে যেতে পারতেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, আগামিদিনে কঠিন প্রতিপক্ষ সামনে থাকলে এই রক্ষণের কারণে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে লাল হলুদ ব্রিগেড। যদিও কর্মকর্তা থেকে সমর্থক সবার আশা খালিদ জামিলের ছোঁয়ায় এই সমস্যাও কাটিয়ে ওঠা যাবে। আপাতত টানা চার ম্যাচে চারটি জয়েই মেতে থাকতে চাইছে লাল হলুদ জনতা।
[প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে খেলরত্নে সম্মানিত হতে চলেছেন দেবেন্দ্র]
সর্বশেষ খবর
-
দাপুটে তৃণমূল নেত্রী, বাড়িতে তাল তাল সোনা, তেহট্টের টিনার সঙ্গে কী সম্পর্ক সব্যসাচীর?
-
‘দুর্ভাগ্যজনক ঘটনা’, কাতারে গ্যাসপ্ল্যান্টে বিস্ফোরণে ১২ ভারতীয়ের মৃত্যুতে শোকপ্রকাশ দিল্লির
-
বাড়িতে আগুন লাগলে ‘ভিলেন’ দরজার স্মার্ট লকই! বিপদে এই বিষয়গুলি মাথায় রাখুন
-
স্বাধীনতার লড়াইয়ে পাক সেনার নাভিশ্বাস তুলেছিলেন, ‘বালোচ সিংহী’ মাহরংকে যাবজ্জীবন কারাদণ্ড শাহবাজ সরকারের
-
সিঁদুরের সময় রাফালে ধ্বংস করেছে পাকিস্তান! ইসলামাবাদের মিথ্যাচার ফাঁস করল বায়ুসেনার নথি